সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক

আদালতে অপু বিশ্বাসের বোরকা পরে যাওয়ার কারণ জানা গেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ২৬৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :

রাজধানীর ভাটারা থানায় হওয়া হত্যা চেষ্টার মামলায় জামিন পেয়েছেন ঢালিউড নিয়াক অপু বিশ্বাস।  রোববার (১৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।  এদিন মুখে মাস্ক ও গায়ে বোরকা পরে আদালতে হাজির হন এ চিত্রনায়িকা।

কেন বোরকা পরে আদালতে গিয়েছিলেন অপু বিশ্বাস, এমন প্রশ্ন তার ভক্তদের মনে উঠতেই পারে। অবশ্য, এ প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। তার মতে, বিশৃঙ্খলা এড়াতেই তিনি বোরকা পরেছিলেন।

অপু বিশ্বাস বলেন, ‘আদালত চত্ত্বরে মানুষের ভিড় লেগেই থাকে। সেখানে কোনো তারকা উপস্থিত হলে কৌতূহলী মানুষের ভিড় আরও বেড়ে যায়। এতে অনেক সময় বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়। এর জন্যই আমি বোরকা পরেছিলাম।

তিনি আরও বলেন, শুরুর দিকে আমাকে কেউ চিনতে পারেননি। কিছুক্ষণ পর চিনলেও ততক্ষণে আমার কাজ শেষ হয়ে যায়।

শুধু আদালতেই নয়, প্রয়োজন হলে বাসার বাহিরে যাওয়ার সময়ও আশপাশের পরিস্থিতি বিবেচনা করে প্রায়শ বোরকা পরেন বলে জানান অপু বিশ্বাস।

অপু বিশ্বাস যে মামলায় জামিন পেয়েছেন সেই মামলায় গত ১৮ মে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়।  অবশ্য গ্রেফতারের দুদিন বাদে তিনি জামিন পান।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় গুলিতে এনামুল হক নামের এক ব্যক্তি আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনার পর এনামুল হক ঢাকার সিএমএম আদালতে একটি মামলা দায়ের করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মামলায় অপু বিশ্বাস ২০৮ নম্বর এজাহারনামীয় আসামি। এছাড়াও মামলায় আসনা হাবিব ভাবনা, জায়েদ খানসহ ১৭ অভিনয় শিল্পীকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, এসব শিল্পী বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ জোগানদাতা হিসেবে ভূমিকা রেখেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আদালতে অপু বিশ্বাসের বোরকা পরে যাওয়ার কারণ জানা গেল

আপডেট সময় : ১১:৪৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫