সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

হবিগঞ্জ লস্করপুর বালু বোঝাই ড্রাম্পার ট্রাক থেকে বিদেশী মদ উদ্ধার, আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ১৫৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

সিগন্যাল অমান্য করে একটি ডাম্পার ট্রাক নিয়ে ছুটছিলো তারা। কিন্তু পথে একটি হায়েস গাড়িকে ধাক্কা দিয়ে সরু রাস্তা ধরলে এক সময় কাত হয়ে থেমে যায় সেটি। ডাম্পার ট্রাক ছেড়ে দ্রুত পালাতে চেয়েছিলেন জীবন ও আরিফ।

তবে শেষ রক্ষা হয়নি। বিশাল মদের চালানসহ তারা ধরা পড়লেন র‌্যাবের হাতে। ঘটনা শুক্রবার (১১ জুলাই) ভোরের দিকের। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিলেট সদর কোম্পানী, ও সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, ভোর ৪টার দিকে সিলেটের 

শালুটিকর ব্রিজের পাশে চেকপোষ্ট করছিল। তখন একটি ডাম্পার ট্রাককে থামানোর সংকেত দিলে তা অমান্য করে ট্রাকটি দ্রুত গতিতে সিলেট সদরের দিকে রওনা করে। তখন সরকারি একটি হায়েস গাড়িতে করে র‌্যাব সদস্যরা ডাম্পার ট্রাকটিকে অনুসরণ করেন। ট্রাকটি সিলেট-ঢাকা মহাসড়ক হয়ে ঢাকার দিকে রওনা করে।

পরে হবিগঞ্জের লস্করপুর রেলক্রসিংয়ের সিগনাল পড়ায় ডাম্পার ট্রাকটি হায়েস গাড়িকে ধাক্কা দিয়ে লস্করপুরের সরু রাস্তায় প্রবেশ করে। র‌্যাব সদস্যরা ডাম্পার ট্রাকের পিছু নেন এবং হবিগঞ্জ সদরের লস্করপুর ইউনিয়নের দক্ষিণ চর হামুয়া এলাকার পাকা রাস্তার পাশে ট্রাকটি পড়ে থেমে যায়। এ সময় ট্রাকটির বামদিকের দরজা খোলে দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর সময় তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার বারদী গ্রামের শফিকুর রহমানের ছেলে মো. জীবন মিয়া (২৭) ও কুমিল্লার দাউদকান্দি থানার সুফিরকান্দি 

গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. আরিফ ভুঁইয়া (৩০)। এ সময় বালু ভর্তি ডাম্পার ট্রাকটি তল্লাশি করে ১৮৮০ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।

এদিকে র‌্যাবের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে আটক দুইজন আহত হলে পুলিশ হেফাজতে তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং জব্দকৃত আলামত ও ট্রাক সদর থানায় হস্তান্তর করা হয়। র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবিষয়ে সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, আটক সদর থানার পুলিশ হেফাজতে রয়েছে। জব্দকৃত মালামাল তাদের জিম্মায় রয়েছে। আটকদের নিকট থেকে আরও তথ্য উদঘাটনের জন্য রিমান্ড আবেদন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ লস্করপুর বালু বোঝাই ড্রাম্পার ট্রাক থেকে বিদেশী মদ উদ্ধার, আটক ২

আপডেট সময় : ০২:৩৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫