সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ

ভারতে বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে আটক ৪৪৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ১৮৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ভারতের ওড়িশা রাজ্যের ঝাড়সুগুদা জেলা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ৪৪৪ জন আটক করেছে রাজ্য পুলিশ। 

সোমবার রাত থেকে শুরু হওয়া এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। বর্তমানে তাদের পরিচয় সনাক্ত ও যাচাই-বাইায়ের জন্য বিশেষ আটককেন্দ্রে রাখা হয়েছে।  খবর এনডিটি ও ওডিশা বাইটসের। 

এ বিষয়ে রাজ্যটির উত্তরাঞ্চলের পুলিশ মহাপরিদর্শক হিমাংশু কুমার লাল সাংবাদিকদের জানান, আটক করা ৪৪৪ জনের নথিপত্র যাচাই করা হচ্ছে এবং এরপর তাদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আটকদের মধ্যে ২৬৫ জনকে অস্থায়ীভাবে সুরভি কল্যাণ পূজা মণ্ডপে রাখা হয়েছে। বাকিদের ঝাড়সুগুদা সাবডিভিশনের ব্ল্যাক ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজের চত্বরে স্থাপিত একটি হোল্ডিং সেন্টারে স্থানান্তর করা হয়েছে।

প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, আটক ব্যক্তিদের অনেকে জেলার বিভিন্ন এলাকায় দিনমজুর, রাজমিস্ত্রি বা ফেরিওয়ালার কাজ করতেন। জিজ্ঞাসাবাদ ও নথিপত্র যাচাই-বাছাই শেষে যাদের ভারতে থাকার বৈধ কাগজপত্র পাওয়া যাবে না, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং দেশে ফেরত পাঠানো হবে।

এনডিটি জানায়, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এ অভিযান শুরু হয়। এটির উদ্দেশ্য ছিল এমন বিদেশিদের শনাক্ত করা, যারা বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করেছে। ঝাড়সুগুদা জেলায় বিপুল সংখ্যক বাংলাদেশি অভিবাসী অবৈধভাবে বসবাস করছেন—এমন অভিযোগের পরই অভিযান চালানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতে বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে আটক ৪৪৪

আপডেট সময় : ০১:২৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫