সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

এলজিইডির ৮২ সহকারী প্রকৌশলীর নিয়োগ বাতিলে হাইকোর্টের রুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (এলজিইডির) ৮২ জন সহকারী প্রকৌশলীর নিয়োগ দিতে জারি করা ২০০৬ সালের বিজ্ঞপ্তি কেন বে-আইনি ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার (২ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন রিটকারী পক্ষের আইনজীবী ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন। তিনি যুগান্তরকে জানান, ২৯ জুন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

জানা যায়, ২০০৬ সালের ২১ ডিসেম্বর ‘দৈনিক ইনকিলাব’ ও ‘দ্য ডেইলি স্টার’ পত্রিকায় প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিপিএসসি ১৫৪টি সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলী পদের নিয়োগের ঘোষণা দেয়। তবে দীর্ঘ ছয় বছর পর ২০১২ সালের মার্চে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অভিযোগ রয়েছে, এই ছয় বছরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাস করা হাজার হাজার প্রকৌশলী আবেদন করতে পারেননি। কারণ পুনঃবিজ্ঞপ্তি দেওয়া হয়নি। ফলে ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছেন, তারা নিয়োগ প্রতিযোগিতায় অংশগ্রহণ থেকে বঞ্চিত হন।

এ প্রেক্ষিতে একজন বঞ্চিত প্রকৌশলী সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট পিটিশন (নং-৭৮২৭/২০২৫) দায়ের করেন।

রিটকারীর আইনজীবী বলেন, বাংলাদেশের সংবিধানে নির্ধারিত মৌলিক অধিকার অনুযায়ী, যেকোনো উপযুক্ত, বঞ্চিত ব্যক্তি আইনি প্রতিকার চেয়ে আদালতে আসতে পারেন। এই রিটে ইচ্ছুক ব্যক্তিরাও আইনজীবীর মাধ্যমে যুক্ত হতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এলজিইডির ৮২ সহকারী প্রকৌশলীর নিয়োগ বাতিলে হাইকোর্টের রুল

আপডেট সময় : ০৬:৩৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫