সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

ইসরাইলি আগ্রাসনে শহীদ ৯ ইরানি সাংবাদিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০০:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ৯১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

সম্প্রতি ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরানের ৯ জন সাংবাদিক শহীদ হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইরানের বেসিজ মিডিয়া অর্গানাইজেশন।

শনিবার তেহরানে এক সাক্ষাৎকারে সংস্থার প্রধান মরতেজা কার আমুজিয়ান বলেন, ‘জায়নবাদী ইসরাইলি বাহিনীর সরাসরি ও লক্ষ্যভিত্তিক হামলায় আমাদের ৯ জন সাংবাদিক শহীদ হয়েছেন।’ তিনি আরও জানান, ‘এ যুদ্ধে ১০ জনের বেশি সাংবাদিক আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা চলমান রয়েছে।’

শনিবার (২৮ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ।

মরতেজা কার আমুজিয়ান বলেন, ‘আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) সংবিধানের ৮ অনুচ্ছেদের ২ নম্বর প্যারাগ্রাফ অনুযায়ী সাংবাদিকদের ওপর হামলা যুদ্ধাপরাধ। এটি ১৯৪৯ সালের চতুর্থ জেনেভা কনভেনশন এবং এর অ্যাডিশনাল প্রোটোকল-১ এর ৫২ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন, যেখানে বেসামরিক অবকাঠামো ও সংবাদকর্মীদের সুরক্ষার কথা বলা হয়েছে।’

তিনি বলেন, ‘এই গণমাধ্যমবিরোধী অপরাধকে বৈশ্বিক গণমাধ্যমের উপেক্ষা করা উচিত নয়। বেসিজ মিডিয়া অর্গানাইজেশন সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দোষীদের আন্তর্জাতিক আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্য আইনি পদক্ষেপ নেবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসরাইলি আগ্রাসনে শহীদ ৯ ইরানি সাংবাদিক

আপডেট সময় : ০৩:০০:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫