সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

ঈদের ছুটিতে ৩ দিন সেবা দেবে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ঈদুল আজহার সরকারি ছুটির দিনগুলোতে তিনদিন বাড়তি সেবা দেবে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)।

বহির্বিভাগ রোগীদের সুবিধার্থে ৫, ৮ ও ১১ জুন খোলা থাকবে হাসপাতাল। 

ছুটির দিনগুলোতে যাতে চিকিৎসাব্যবস্থার কোনো ঘাটতি না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশ দিয়েছেন বিএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সরকারি বন্ধের এ দিনগুলোতে (যে সকল দিনে সেবা দেওয়া হবে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর জানিয়েছে, ঈদুল আজহার ছুটির দিনগুলোতে যাতে চিকিৎসা ব্যবস্থার কোনো ঘাটতি না হয় সে জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। এ বিষয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিনকে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন।

এ ছাড়া প্রতিদিনই বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু থাকবে।

বিএমইউ জানিয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৬, ৭, ৯, ১০, ১২ ও ১৩ জুন বহির্বিভাগ বন্ধ থাকবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি উপলক্ষে ১৩ জুন শুক্রবার বহির্বিভাগ বন্ধ এবং বন্ধের দিনগুলোতে ৫ জুন বৃহস্পতিবার থেকে ১২ জুন বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাশ, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিসও বন্ধ থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈদের ছুটিতে ৩ দিন সেবা দেবে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

আপডেট সময় : ০১:০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫