সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

২৫৪ অসচ্ছল সাংবাদিক পেলেন ১ কোটি ৬৩ লাখ টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২৫৪ জন অসুস্থ-অসচ্ছল সাংবাদিক পরিবারের মাঝে ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার কল্যাণ অনুদান বিতরণ করা হয়েছে। এর মধ্যে মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবার রয়েছে ১৪টি।

মঙ্গলবার ঢাকার তথ্য ভবনে এই অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

চেক বিতরণ অনুষ্ঠানে সচিব বলেন, অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের মাঝে কল্যাণ অনুদান বিতরণ একটি চলমান প্রক্রিয়া। সাংবাদিকদের কল্যাণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের অনুদান প্রদানের পাশাপাশি তাদের কল্যাণে ভবিষ্যতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও কিছু উদ্যোগ গ্রহণ করা হবে।

তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কিছু কিছু গণমাধ্যম সংশ্লিষ্ট অংশীজনের বক্তব্য না নিয়েই অসত্য তথ্য প্রচার করছে। এর ফলে জনগণের নিকট ভুল বার্তা যাচ্ছে। গুজব ও অপতথ্যের ব্যাপকতা উল্লেখ করে তিনি বলেন, গুজব ও অপতথ্য মোকাবিলায় সাংবাদিকদের কার্যকর ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকদের জন্য প্রণীত আচরণবিধি মেনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক খালেদা বেগম, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, সহসভাপতি খায়রুল বাশার, ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এবং সাংবাদিক শাহিন হাসনাত। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২৫৪ অসচ্ছল সাংবাদিক পেলেন ১ কোটি ৬৩ লাখ টাকা

আপডেট সময় : ০৪:০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫