সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা

মৌলভীবাজার সদর হাসপাতালে দুদকের অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি :

নিয়োগ বাণিজ্যসহ ৪টি অভিযোগে মৌলভীবাজার সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২০ মে) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। দুদকের হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এরশাদ মিয়ার নেতৃত্বে তিন সদস্যর প্রতিনিধি দল অভিযানে অংশগ্রহণ করে। 

জানা যায়, দুদকের প্রতিনিধি দল হাসপাতালে নিয়োগ বাণিজ্য, চিকিৎসা সেবা, ঔষধ ও ম্যানু অনুযায়ী খাবারের নিম্নমানের অভিযোগের সত্যতা যাচাই করতে এই অভিযান পরিচালনা করে। 

দুদক হবিগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মো. এরশাদ মিয়া গণমাধ্যমকে জানান, দুদক প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের অধীনে এখানে একটা অভিযোগ আছে যে খাবার তুলনামূলক নিম্নমানের দেয়া হচ্ছে। এবং এখানে একটা নিয়োগ বাণিজ্য হয়েছিল বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এছাড়া নিয়মিত চিকিৎসা দেয়া হচ্ছে না এবং ঠিকমতো ঔষধ দেয়া হচ্ছে না। মূলত এই ৪ টি অভিযোগের বিষয়ে আমরা অভিযান পরিচালনা করেছি। 

অভিযান শেষে দুদক উপ-পরিচালক দাবী করেছেন অভিযানের সময় হাসপাতালে চিকিৎসা সেবা সঠিকভাবেই করা হচ্ছে। খাবারের ম্যানুও সঠিক রয়েছে। 

দুদক উপ-পরিচালক সাংবাদিকদের আরও জানান, সবচেয়ে বড় অভিযোগ ছিলো হাসপাতালের নিয়োগ প্রদান নিয়ে। এ বিষয়ে এখানে কোন আউটসোর্সিং বা অভ্যন্তরীণ কোন নিয়োগই হয়নি। অভিযানকালে বিভিন্ন তথ্য উপাত্তসহ কাগজপত্র সংগ্রহ করে দেখলাম এধরণের কোন নিয়োগই হয়নি। এছাড়াও হাসপাতালের বহিঃবিভাগে ঔষধও ঠিকমতো দেয়া হচ্ছে। 

এদিকে দুদকের অভিযানের সময় হাসপাতালের কর্মকর্তাদের মধ্যে উপস্থিতি ছিলেন, হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ বিনেন্দু ভৌমিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মৌলভীবাজার সদর হাসপাতালে দুদকের অভিযান

আপডেট সময় : ১১:৩৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫