সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ সিলেটে ৪২ লাখ টাকার ভারতীয় জিরাসহ গ্রেফতার ১, সিলেট অঞ্চলে আবারও বাড়ছে সুরমা-কুশিয়ারা নদীর পানি সিলেটে অসামাজিক কার্যকলাপ,দুটি আবাসিক হোটেল সিলগালা সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাইপণ্য জব্দ,আটক ১

আ. লীগ-জাপাসহ ১৪ দলের নিবন্ধন বাতিল চায় গণঅধিকার পরিষদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা) এবং ১৪ দলের নিবন্ধন বাতিলসহ জাপা চেয়ারম্যানের গ্রেফতারের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনকে লিখিত চিঠি দিয়েছে সংগঠনটি।

গণঅধিকার পরিষদ জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সন্ত্রাসবিরোধী আইনের অধীনে দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একইভাবে, জুলাই আন্দোলনে আওয়ামী লীগের জোট সঙ্গী হিসেবে গণহত্যায় সহায়তা করায় জাতীয় পার্টিসহ ১৪ দলের নিবন্ধন বাতিলেরও দাবি জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৬ বছরে আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করেছে এবং জাতীয় পার্টিসহ ১৪ দল এ শাসনকে সহযোগিতা করেছে। এছাড়া, পরপর তিনটি একতরফা নির্বাচনে অংশ নিয়ে তারা জনগণের ভোটাধিকার হরণ করেছে। আওয়ামী লীগ ও তাদের সহযোগী দলগুলোর বিরুদ্ধে গুম, ক্রসফায়ার, দুর্নীতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস, সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করাসহ একাধিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। তাই আওয়ামী লীগ ও তার জোটসঙ্গী প্রত্যেকটি দলের নিবন্ধন বাতিল করার আহ্বান করছে গণঅধিকার পরিষদ।

গণঅধিকার পরিষদের প্রতিনিধি দলে আরও ছিলেন-গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, মাহফুজুর রহমান খান, হাবিবুর রহমান রিজু, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আ. লীগ-জাপাসহ ১৪ দলের নিবন্ধন বাতিল চায় গণঅধিকার পরিষদ

আপডেট সময় : ০১:০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫