সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা

বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন করা ৯ জন পরিবারের জিম্মায় 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে

বড়লেখা প্রতিবেদক : 

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ঠেলে পাঠানো আরও ৯ জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এর আগের দিন শুক্রবার ৩৫ জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। সম্প্রতি প্রায় শতাধিক মানুষকে বড়লেখা উপজেলার সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে ঠেলে পাঠায় বিএসএফ। এসময় ৪৪ জনকে বিজিবি আটক করে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৭ মে) ও বৃহস্পতিবার (৮ মে) উপজেলার উত্তর শাহবাজপুর ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রায় শতাধিক মানুষ অনুপ্রবেশ করেছেন। অনুপ্রবেশকারী লোকজন অ্যাম্বুলেন্সে করে বড়লেখা ত্যাগ করেন। কেউ কেউ দালালের মাধ্যমে সিএনজি চালিত অটোরিকশা যোগে অন্যত্র চলে যান। এরমধ্যে ৪৪ জনকে আটক করে বিজিবি। পরে বিজিবি তাদের আটক করে। শুক্রবার (০৯ মে) তাদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃতরা বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে বিজিবি ও পুলিশ। তাদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। শুক্রবার ও শনিবার আটককৃত ৪৪  জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

আটককৃতরা হলেন, ঝিনাইদাহ জেলার মো: হারুন (৪৫), মাদারীপুর জেলার মো: রনি মুন্সি (৩৩), ফরিদপুর জেলার মো: মোশারফ (৫৫), নড়াইল জেলার মো: ওহিদুল (৪৬), বরগুনা জেলার মো: জাকির (২৮), খুলনা জেলার মোছা: রিবা খাতুন (৩৭), বাগেরহাট জেলার মোছা: নাজমা পারভীন (৪০), বরগুনা জেলার মোছা: নিপা আক্তার (২২), মাদারীপুর জেলার নুরজাহান বেগম (৫০), নড়াইল জেলার মোছা: পারভিন (৩৫), মো: শাহরুখ (১১) ও মো: মারুফ (১৪), বরগুনা জেলার মো: ওমর (০১), নড়াইল জেলার হেমেলা বেগম (৭৫), আ: রহমান মুন্সী (৬৪), খাদিজা বেগম (৪৫), রাখি মুন্সী (২৫), রাফিজ মুন্সী (১৭), রাসেদ মুন্সী (৬১), তানিয়া বেগম (২৭), ফেরদৌস (০৬), ইব্রাহীম (০৩) ও জান্নাতুল (১২), খুলনা জেলার ছানিয়া বেগম (২১), বিল্লাল কাজী (২৬), সোহান (০৫), সোহাগ (০২), নড়াইল জেলার নুরানী বেগম (১৮), টুটুল মুন্সী (৩৫), তানিয়া বেগম (৩০), আবু তাহের মুন্সী (০৩), হাসিদুল মুন্সী (০১), মুর্শিদা বেগম (০৯), সুমাইয়া (০৬), শিউলি (৩০), শিল্পী (৪০), রবিউল মুন্সী (৪০), রোখছানা বেগম (৩৫), হোসাইন মুন্সী (০৬), শুলিলা বেগম (২৫), মাহি বেগম (০৪), সিয়াম (০৩), বেলোফা বেগম (৩৬) ও আবু বক্কর (০৬)।

আটককৃতরা জানিয়েছেন, তারা গত ২-১ বছর আগে কাজের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন। সম্প্রতি ভারতীয় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে বিএসএফ তাদের জোর করে বর্ডার পার করে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। সীমান্তের ওপারে তাদের মতো আরো অনেককে পুশইন করার জন্য বিএসএফ ধরে রেখেছে।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান শনিবার বিকেলে বলেন, বড়লেখা সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রেবশের সময় ৪৪ জনকে বিজিবি আটক করেছে। আটককৃতরা বাংলাদেশি। শুক্রবার আটককৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। তারা সবাই বাংলাদেশি নাগরিক। আটককৃতদের ৪৪ জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন করা ৯ জন পরিবারের জিম্মায় 

আপডেট সময় : ০১:৩৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫