সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ সিলেটে ৪২ লাখ টাকার ভারতীয় জিরাসহ গ্রেফতার ১, সিলেট অঞ্চলে আবারও বাড়ছে সুরমা-কুশিয়ারা নদীর পানি সিলেটে অসামাজিক কার্যকলাপ,দুটি আবাসিক হোটেল সিলগালা সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাইপণ্য জব্দ,আটক ১

বিদেশ যাওয়ার অনুমতি পেলেন ওরিয়ন গ্রুপ চেয়ারম্যানের মেয়ে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ১০০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ক্যারিবিয়ান রাষ্ট্র ডমিনিকান রিপাবলিকে বাংলাদেশি কনস্যুলেটর হিসেবে নিয়োগ পাওয়ার পর ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অফ প্রোটোকল অফিসার নাঈম উদ্দিন আহমেদের কাছ থেকে নিয়োগপত্র গ্রহণ করেন ওরিয়ন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার চেয়ারম্যান জারিন করিম। ছবি: সংগৃহীত

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের মেয়ে জারিন করিমের বিদেশ গমনে অনুমতি দিয়েছেন আদালত। দুর্নীতির অভিযোগ থাকায় এক মাস আগে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।  

মঙ্গলবার আদালত সূত্রে জানা যায়, গতকাল ২১ মার্চ সরকারি দায়িত্ব পালনে বিদেশ গমনে অনুমতি চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন তিনি। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত তার আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। 

বিদেশ গমনে অনুমতি চেয়ে করা আবেদনে বলা হয়, জারিন করিম ক্যারিবিয়ান রাষ্ট্র ডমিনিকান রিপাবলিকে বাংলাদেশি কনস্যুলেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। সরকারি দায়িত্ব পালনে তিনি বিদেশ যেতে অনুমতি চান।

এর আগে গত ১৭ মার্চ চিকিৎসা ও ওমরা হজ্ব পালনের জন্য বিদেশ গমনে অনুমতি চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন ওবায়দুল করিম, তার স্ত্রী আরজুদা করিম। শুনানি শেষে আদালত ওবায়দুল করিম ও তার স্ত্রীর বিদেশ গমনে অনুমতির আদেশ দেন। পরবর্তীতে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিদেশ গমনে অনুমতি দেওয়া আদেশ স্থগিত করেন হাইকোর্ট। 

জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ওবায়দুল করিমসহ পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত। আবেদনে বলা হয়, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং সংক্রান্ত” অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্য প্রমাণে অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গোপন সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্টরা দেশ ত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিদেশ যাওয়ার অনুমতি পেলেন ওরিয়ন গ্রুপ চেয়ারম্যানের মেয়ে

আপডেট সময় : ১০:৪৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫