সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৭৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) কর্তৃক টাকা ও মোবাইল উদ্ধার সিলেট মঙ্গলবার আসছেন বাণিজ্যমন্ত্রী– সিলেট ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৬৯ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর উদ্যোগ সিলেট জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা ধ্বংস হাসান মার্কেট পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটে ৪৮ বিজিবির অভিযানে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে হাম পরিস্থিতি নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪৪ সিলেটের সাবেক কমিশনারসহ অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা

অবশেষে বাংলাদেশের পাসপোর্টে ফিরলো ‘এক্সসেপ্ট ইসরাইল’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ১১২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বাংলাদেশের পাসপোর্টে পুনরায় ‘এক্সসেপ্ট ইসরাইল’ (ইসরাইল ব্যতীত) শব্দ দুটি পুনর্বহাল করা হয়েছে। 

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নীলিমা আফরোজ বলেন, পাসপোর্টে নতুন করে ‘এক্সসেপ্ট ইসরাইল ’ বিষয়টি বহাল করা হয়েছে। এ নিয়ে একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ পুনর্বহালের দাবিতে জাতীয় বিপ্লবী পরিষদ গত ১৫ ফেব্রুয়ারি এক মাসের আলটিমেটাম দিয়ে লাগাতার আন্দোলন শুরু করে। এরপর গত ১৮ মার্চ দলটি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে এ দাবিতে স্মারকলিপি প্রদান করেন। ওই সময় দাবির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ পুনর্বহালের দাবি খুবই যোক্তিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘এক্সসেপ্ট ইসরাইল’ পুনর্বহালের বিষয়ে ইতিবাচক। তবে এটি আন্তর্জাতিক সম্পর্ক সংক্রান্ত বিষয় হওয়ায় এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশক্রমে পাসপোর্টে এক্সসেপ্ট ইসরাইল পুনর্বহাল করা হবে।

এছাড়া গত ৮ এপ্রিল গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ওই সমাবেশ থেকেও বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ লেখাটি আবারও উল্লেখ করার দাবি জানানো হয়। পরদিন ৯ এপ্রিল একই দাবিতে সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকরা।

সর্বশেষ গতকাল শনিবার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের কর্মসূচি ‘মার্চ ফর গাজা’র ঘোষণাপত্রে বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ লেখাটি আবারও উল্লেখ করার দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অবশেষে বাংলাদেশের পাসপোর্টে ফিরলো ‘এক্সসেপ্ট ইসরাইল’

আপডেট সময় : ০১:৫৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫