সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান প্রধানমন্ত্রীর বিবৃতি- জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না হবিগঞ্জে ৪ থানার ওসি বদলী নবীগঞ্জে র‌্যাবের অভিযান ৪৫ কেজি গাঁজাসহ আটক ২ চুনারুঘাটে বিজিবি’র অভিযান ভারতীয় গাঁজা ও বিয়ার উদ্ধার সিলেটে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির নতুন কমিটির পরিচিতি সভা সিলেটে-ঢাকা-চট্টগ্রাম রুটে রেলের ডাবল লাইনের কাজ সমীক্ষা পর্যায়ে- প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ মণিপুরীদের আর্থ-সামজিক উন্নয়নে কাজ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী সিলেটের ছড়ারপার থেকে ট্রাকসহ ৪৩ বস্তা ফুসকা উদ্ধার বাণিজ্যমন্ত্রীর সাথে উপপ্রধান তথ্য অফিসারের সৌজন্য সাক্ষাৎ সিলেটে ৩১৪ ছিনতাইকারী গ্রেপ্তার

রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী পিআরএল ভোগরত পুলিশের সাবেক মহাপরিদর্শক মো. ময়নুল ইসলামকে তার অবসর উত্তর ছুটি বাতিল ও অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আগামী ১০ এপ্রিল থেকে চুক্তিভিত্তিক দুইবছর মেয়াদে পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের কর্মকর্তা ময়নুল ইসলামকে গত বছরের ৭ আগস্ট পুলিশের মহাপরিদর্শক (আইজপি) করা হয়। তবে মাত্র সাড়ে তিন মাস পর আইজিপি পদ থেকে তাকে সরিয়ে নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ময়নুল ইসলামেরই পছন্দে রাষ্ট্রদূত করে তার চাকরি প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

গুঞ্জন ছিল সাবেক এই পুলিশপ্রধানকে মালয়েশিয়া, সুইজারল্যান্ড কিংবা ফ্রান্সে রাষ্ট্রদূত করা হতে পারে। অবশেষে সাড়ে চারমাস পর পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন ময়নুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল ইসলাম

আপডেট সময় : ০৫:৫৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫