সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

আরাফাত রহমান কোকোর শাশুড়ি আর নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ১২১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর শাশুড়ি এসইউএফ মুকরেমা রেজা আর নেই। তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

শনিবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার বাদ আসর রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে মরহুমার জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।

মরহুমার বয়স হয়েছিল ৭১ বছর। তার দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে। তিনি বেশ কিছুদিন ধরেই নানা রোগে ভুগছিলেন।

উল্লেখ্য, মায়ের অসুস্থতার কারণে জরুরি ভিত্তিতে গত ৩০ মার্চ লন্ডন থেকে ঢাকায় ফিরে আসেন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট সন্তান মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। শর্মিলা রহমান সিঁথির পিতা মরহুম এম এইচ হাসান রাজা।

দেশে ফেরার পর থেকেই পরিবারের অন্য সদস্যদের নিয়ে মায়ের সেবায় নিয়োজিত ছিলেন সিঁথি। এদিকে এসইউএফ মুকরেমা রেজার মৃত্যুর পর তার পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আরাফাত রহমান কোকোর শাশুড়ি আর নেই

আপডেট সময় : ০৩:৫৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫