সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক সিলেট জালালাবাদ অফিসার্স এসোসিয়েশনের সেমিনারে- বাণিজ্যমন্ত্রী

পথশিশুদের নিয়ে ইউনিস্যাবের ঈদ উৎসব-২০২৫ উদ্যাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫ ২৬৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আনন্দ সুবিধাবঞ্চিত পথশিশুদের মধ্যে ছড়িয়ে দিতে ঈদ উপহার বিতরণ করেছে ইউনাইটেড নেশনস ইয়থ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)। ব্যতিক্রম এই আয়োজন শতাধিক পথ শিশু অংশ নিয়েছে।

শনিবার ঢাকার ওয়াশপুরস্থ আটিবাজার, গার্ডেন সিটিতে এই উৎসব উদ্যাপিত হয়।

ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে আয়োজিত এই অনুষ্ঠানে শিশুরা অংশ নেয় নানা সৃজনশীল ও মজার কার্যক্রমে। এর মধ্যে রয়েছে গল্প বলা, মেহেদি দেওয়া, ছবি আঁকা এবং নিজ হাতে ঈদ কার্ড তৈরি করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিস্যাবের সদস্যরা, অ্যালামনাই, স্বেচ্ছাসেবক এবং আমন্ত্রিত অতিথিরা। পুরো সময়জুড়ে ছিল আনন্দ, উচ্ছ্বাস আর এক সঙ্গে সময় কাটানোর উষ্ণতা।

ইউনিস্যাব’র নেতৃবৃন্দ বলেছেন, এই আয়োজন শুধু একটি দিনের জন্য নয়, এটি একটি বার্তা। ঈদের আনন্দ তখনই পূর্ণ হয়, যখন তা সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায়। ‘পথশিশুদের জন্য ঈদ’ শুধু ঈদের পোশাক বা উপহার দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি উদ্যোগ। যেখানে ভালোবাসার বন্ধনে গড়ে ওঠে, যেখানে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে সবখানে। ইউনিস্যাব প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার, তাদের স্বপ্নের রং আরও উজ্জ্বল করে তোলার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পথশিশুদের নিয়ে ইউনিস্যাবের ঈদ উৎসব-২০২৫ উদ্যাপন

আপডেট সময় : ০৯:৩২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫