সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক

তিন খানকে নিয়ে আসছে সিনেমা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫ ১৭৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :

বলিউডে বাদশাহ শাহরুখ খান, ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান এবং মিস্টার পারফেকশনিস্ট আমির খানের আধিপত্য দীর্ঘদিনের। এই তিন খানের অবদান ভারতীয় হিন্দি সিনেমার ইতিহাসে অমূল্য। অনেকের ধারণা, তাদের বিদায়ের পর বলিউডের জৌলুস ফিকে হয়ে যাবে। তবে এ ধারণার সঙ্গে একেবারেই একমত নন মিস্টার পারফেকশনিস্ট। 

সম্প্রতি ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান বলেন, আমরাই শেষ তারকা— এটি একেবারেই ঠিক নয়। বর্তমান বা ভবিষ্যৎ প্রজন্মের অভিনেতারাও নিজেদের জায়গা করে নিচ্ছেন। আমাদের পরও অনেকেই আসবেন, যারা বলিউডকে এগিয়ে নিয়ে যাবেন।

সময়ের সঙ্গে সব কিছু বদলায়, এ প্রসঙ্গ তুলে অভিনেতা বলেন, একদিন আসবে— যখন আমাদের কথাও কেউ মনে রাখবে না। হয়তো এখন শুনতে অবাক লাগছে, কিন্তু এটিই বাস্তব। তিনি  বলেন, আমাদের আগের প্রজন্মের ক্ষেত্রেও এমনটিই হয়েছে। সময় কারোর জন্য থেমে থাকে না, সব কিছু বদলাতেই থাকে।

শাহরুখ ও সালমানের সঙ্গে কাজ করা নিয়ে আমির খান বলেন, একটি প্রজেক্টের বিষয়ে আলোচনা চলছে। তিনি বলেন, ‘সিনেমা হিট হবে না ফ্লপ, তা জানা নেই। তবে আমাদের তিনজনকে একসঙ্গে পর্দায় দেখে দর্শকরা খুশি হবেন— এটি নিশ্চিত বলতে পারি।

উল্লেখ্য, বর্তমানে আমির খান ব্যস্ত ‘সিতারে জামিন পার’ সিনেমার শুটিং নিয়ে। ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর এ সিনেমার সাফল্যের বিষয়ে বেশ আশাবাদী তিনি। ব্যক্তিগতজীবনেও নতুন সম্পর্কের কারণে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন অভিনেতা।  

সালমান খান এখন অপেক্ষায় রয়েছেন তার সিনেমা ‘সিকান্দার’ মুক্তির। এই অ্যাকশন ড্রামায় আরও দেখা যাবে রাশমিকা মান্দান্না, কাজল আগরওয়াল, প্রতীক বাব্বর, শর্মন জোশী ও সত্যরাজকে। সিনেমাটি মুক্তি পাবে ৩০ মার্চ। অন্যদিকে শাহরুখ খান এখন আইপিএল নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তিন খানকে নিয়ে আসছে সিনেমা

আপডেট সময় : ০৯:২৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫