সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

চুনারুঘাটে বাজার নিয়ন্ত্রণে যৌথবাহিনীর অভিযান’’ ৩ব্যবসায়ীকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫ ১১২ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্থানে বাজার মনিটরিং করেছে যৌথবাহিনী।

গতকাল রবিবার (২ মার্চ) বিকেলে চুনারুঘাট শহরের কাঁচাবাজার, বাল্লারোডসহ বিভিন্ন এলাকায় সেনাবাহিনী শাহজিবাজার আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট শাহরিয়ার হাসান খান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম মাহবুব এর উপস্থিতিতে যৌথবাহিনীর এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দোকানে মূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পুণ্য ও সয়াবিন তৈল বিক্রির অভিযোগ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লংঘন করায় বিভিন্ন দোকানে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৩ ব্যবসায়ীকে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম জানান, মেয়াদ উত্তীর্ণ পণ্য ও অতিরিক্ত মূল্যে সয়াবিন তৈল বিক্রির দায়ে আমকান্দি স্টোরের মালিক মোহাম্মদ আলীকে ৫০ হাজার ও সয়াবিন তেলের বডির থেকে অতিরিক্ত দামে তৈল বিক্রির অভিযোগে মনু মিয়াকে ১ হাজার, মেয়াদ উত্তীর্ণ পণ্য মজুদ রাখায় লিটন পালকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অপরদিকে ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর উপস্থিতির খবর পেয়ে অনেক অসাধু দোকানদার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
অভিযানে সেনাবাহিনী এছাড়াও চুনারুঘাট থানার এসআই আল মামুন ও কৃষি অফিসার মাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। যৌথবাহিনী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাজারের একাধিক গোডাউনে তল্লাশি করা হয়।
চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম বলেন, রমজান উপলক্ষে বাজারে কৃত্রীম সংকট তৈরির অপচেষ্টা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য ও অতিরিক্ত দামে সয়াবিন তৈল বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ীদের জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সহায়তায় অভিযান চালানো হয়। এই ধরনের প্রতারণা রমজান মাসে বেড়ে যাওয়ার আশঙ্কা থাকায় আমরা এমন ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছি।

সেনাবাহিনীর অভিযান অব্যাহত জানিয়ে সেনাবাহিনী শাহজিবাজার আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট মো: শাহরিয়ার হাসান খান জানান, তারা রমজান মাস উপলক্ষে বিভিন্ন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও অভিযান পরিচালনা করবে এবং জনগণের সহযোগিতার মাধ্যমে প্রতারণা বন্ধের চেষ্টা চালিয়ে যাবেন। স্থানীয় বাসিন্দারা এ অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চুনারুঘাটে বাজার নিয়ন্ত্রণে যৌথবাহিনীর অভিযান’’ ৩ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ০৯:০০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫