সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

লাখাই সড়কের পাশে বাস খাদে পড়ে অর্ধশত যাত্রী আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের পাশে খাদে পড়ে অর্ধশত যাত্রী আহত হয়েছে।

আহত যাত্রী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে আজমিরীগঞ্জ উপজেলার উদ্দেশ্যে ছেড়ে আসা লাকী এক্সপ্রেস নামের বাসটি মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দিবাগত ভোররাত ৪-৪৯ মিনিটে হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের সন্নিকটে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়।

এতে বাসে থাকা সকল যাত্রী কম-বেশি আহত হয় এবং ২ জনের অবস্থা গুরুতর। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করেন এবং অনেকে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন বলে জানা যায়।

আহতদের মধ্যে যাদের তথ্য পাওয়া গেছে তারা হলেন, আজমিরীগঞ্জ উপজেলার শিপপাশা গ্রামের আমীর আলীর পুত্র মনির হোসেন (২৩), সুমা আক্তার (৪০), রসুলপুর এর মরুয়ারা (৪৫)। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী জানান, দূর্ঘটনার সংবাদ পেয়েছি এবং ঘটনাস্থল থেকে গাড়ীটি উদ্ধারের ব্যবস্থা অব্যাহত আছে এবং এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লাখাই সড়কের পাশে বাস খাদে পড়ে অর্ধশত যাত্রী আহত

আপডেট সময় : ০১:৪৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫