সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা অর্থদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি :

নবীগঞ্জ উপজেলায় ফসলি জমি থেকে এক্সভেটর মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে আবু তাহের নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বুধবার বিকেলে ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়- দীর্ঘদিন ধরে উপজেলার সদর ইউনিয়নের ফায়ার সার্ভিস স্টেশন এলাকায়সহ বিভিন্নস্থান থেকে ফসলি জমি থেকে এক্সভেটর (ভেকু) মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে আসছিল একটি চক্র।

বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ফসলি জমি থেকে এক্সভেটর (ভেকু) মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে আবু তাহের নামে এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বলেন- ফসলি জমি রক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে। ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা অর্থদণ্ড

আপডেট সময় : ০১:৪৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫