সংবাদ শিরোনাম ::
সিলেটে আ.লীগ নে তা বদরুল ও স্বেচ্ছাসেবক লীগের পান্না গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:১৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ ১১২ বার পড়া হয়েছে
চলমান অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশ তাদের ফেসবুকে পেজে ছবিসহ এ তথ্য জানিয়েছে।
গ্রেফতারকৃতরা সিলেটের গোয়াইনঘাট উপজেলার সুলতানপুর গ্রামের আশরাফ আলীর ছেলে, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুফিয়ান এ পান্না (৪৬) এবং নগরীর মিরাপাড়া ১১৬/এ এর মৃত খলিলুর রহমানের ছেলে, ৩২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বদরুল ইসলাম (৫১)।
তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


























