সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

সিলেটে বিশ্ব বেতার দিবস বর্ণাট্য শােভাযাত্রা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, বাংলাদেশ বেতার বাংলাদেশের জন্য এটা বাংলাদেশিদের জন্য। বিশেষ কোন শ্রেণি, পেশা, ধর্ম বা বিশ্বাসের জন্য নয়। কাজেই রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানকে কিছু মানুষের জন্য উন্মুক্ত আর কিছু মানুষের জন্য রুদ্ধ করে দেওয়া সমীচীন হবে না। সকলের অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশ বেতার জাতির মুখপাত্র হিসেবে ভূমিকা রাখবে।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ বেতারের সিলেট আঞ্চলিক কেন্দ্রে বিশ্ব বেতার দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট বেতারের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিকের সভাপতিত্বে আলোচনা সভায় সিলেট বেতারের কর্মকর্তাবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন। বিশ্ব বেতার দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ‘বেতার ও জলবায়ু পরিবর্তন’।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে সিলেট বেতার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। এ আয়োজনের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। উদ্বোধন শেষে নগরীর মিরের ময়দানে অবস্থিত বেতার ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে পুনরায় বেতার ভবনে এসে শেষ হয়।

বিভাগীয় কমিশনার বলেন, বেতারের অনুষ্ঠানগুলোতে বৈচিত্র্য নিয়ে আসতে হবে। মানুষ যা জানতে চায়, যা শুনতে চায় তার সবকিছুই থাকতে হবে। প্রয়োজনে জনগণের কাছ থেকে প্রতিক্রিয়া নিতে হবে। পারফর্মারকে না দেখে শুধু কণ্ঠ শুনে মুগ্ধ হওয়ার বিষয়টি অসাধারণ উল্লেখ করে তিনি শিল্পী নির্বাচনে গুরুত্বারোপ করেন। 

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে বিশ্ব বেতার দিবস বর্ণাট্য শােভাযাত্রা

আপডেট সময় : ১২:৫১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫