ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান যেসব কারণে এই গরমে দই খাওয়া জরুরি কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী তেল ছাড়াই ১২০ কিমি. গেল রতনের ‘বাইক’ এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া হবিগঞ্জ মাধবপুরে জায়গা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৫ সিলেট জৈন্তাপুরে বিপুল পরিমাণ মাদক জব্দ, আটক ১ হবিগঞ্জ বনবিভাগের অভিযানে পাচার করা আকাশমনি কাঠ জব্দ সিলেট রবিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ডেভিল হান্ট: সুনামগঞ্জে গ্রেফতার ৭জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে

 সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জে পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হচ্ছে। জেলার বিভিন্ন থানা কর্তৃক পরিচালিত এ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, জামালগঞ্জ থানাধীন ইসলামপুর গ্রামের বাসিন্দা রইছ উদ্দিন (৫১)। তিনি সুনামগঞ্জ জেলা মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

শান্তিগঞ্জ থানাধীন উজানীগাঁও গ্রামের বাসিন্দা মো. শহিদুর রহমান শহীদ (৪৫)। তিনি শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। বিশ্বম্ভরপুর থানাধীন বাগবেড় গ্রামের বাসিন্দা মোঃ সিদ্দিকুর রহমান (৪২)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

দোয়ারাবাজার থানার নতুন কৃষ্ণনগর (শ্রীপুর) গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন (৫৩)। তিনি পান্ডারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ধর্মপাশা থানার উকিলপাড়া গ্রামের বাসিন্দা তারেক রহমান তারিফ (২৪)। তিনি নিষিদ্ধ সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য। 

সুনামগঞ্জ সদর থানাধীন স্বার্নালী তেঘরিয়া আবাসিক এলাকার বাসিন্দা মো. তুষার মিয়া (২৭)। তিনি নিষিদ্ধ সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। মধ্যনগর থানাধীন চান্দালীপাড়া গ্রামের বাসিন্দা সোহেল মিয়া (১৮)। তিনি নিষিদ্ধ সংগঠন মধ্যনগর উপজেলা ছাত্র লীগের সক্রিয় সদস্য।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডেভিল হান্ট: সুনামগঞ্জে গ্রেফতার ৭জন

আপডেট সময় : ০১:১৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫