সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

কালনী গ্রামে প্রবাসী দিপু হত্যায় গ্রেপ্তার-৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামে প্রবাসী দিপু মিয়া হত্যা মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

গত ২৩ জানুয়ারি গভীর রাতে চুনারুঘাট উপজেলার উলুকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব-৯ সদর দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ জানুয়ারি বিকেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালনী এলাকায় দিপু মিয়ার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই কাজী সজলু মিয়া বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তদের মধ্যে ৩, ৪, ৫, ৯, ১৫ ও ২০ নম্বর আসামি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুর রাজ্জাকের ছেলে হাবিবুর রহমান (৪০) ও গাজিউর রহমান (৩০), গিয়াস উদ্দিনের ছেলে সালাউদ্দিন ওরফে সালেক মিয়া (৩২) ও ছেলে মোহাম্মদ আলী ওরফে অলি উদ্দিন (৩৫) আছকির মিয়ার ছেলে মো. ইদু মিয়া (৫০) এবং মৃত সওদাগর মিয়ার ছেলে সিজিল মিয়া (৩৬)। এদের সকলের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামে ।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কালনী গ্রামে প্রবাসী দিপু হত্যায় গ্রেপ্তার-৬

আপডেট সময় : ০১:২০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫