সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক

মাদককাণ্ডে জড়িত বলিউডের নায়িকা এখন সন্ন্যাসী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ ১৭৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক

মমতা কুলকার্নি বলিউডের এক সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী।যিনি ‘করণ-অর্জুন’-এ শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে অভিনয় করে দর্শকের মনে এক আলাদা জায়গা করে নিয়েছিলেন। তিনি এক নতুন জীবন শুরু করেছেন। তিনি মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস গ্রহণ করেছেন এবং তার নতুন নামকরণ হয়েছে মমতা নন্দ গিরি। শুক্রবার সন্ধ্যায় তার পট্টাভিষেক হবে এবং তিনি কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর হিসেবে দায়িত্ব পালন করবেন।

৯০ এর দশকে বলিউডের ‘বম্বশেল’ হিসেবে পরিচিত মমতা কুলকার্নি ছিলেন একটি জনপ্রিয় নাম। বিশেষ করে ‘কোই যায়ে তো লে আয়ে’ গানের কোমর দোলানো দৃশ্য এখনো দর্শকদের মনে জীবন্ত। তবে রঙিন পর্দার বাইরে মাদক মামলায় জড়িয়ে পড়ার পর দীর্ঘ ২৪ বছর তিনি দেশছাড়া ছিলেন।

মমতা বলেছিলেন, ‘২০০০ সাল থেকে আমি তপস্যা শুরু করেছি। আজ আমার ২৩ বছর পূর্ণ হল। ধ্যান ও তপস্যার মাধ্যমে আমি অনেক কিছু অর্জন করেছি, বহু প্রশ্নের উত্তর পেয়েছি। অনেকে হয়তো হতাশ, কারণ তারা আশা করেছিলেন আমি বলিউডে ফিরে আসব। কিন্তু মহাকাল ও মহাকালীর ইচ্ছার বাইরে কিছু হয় না, তাদের আদেশেই আমি এই নতুন পথ বেছে নিয়েছি।’

মহাকুম্ভে শুক্রবার যখন উপচে পড়া ভিড়, পুণ্যার্থীরা পুণ্যলাভের আশায় এসে হাজির, তখন মমতা তাদের মধ্যেই এক নতুন পরিচয়ে হাজির। ধ্যানমগ্ন সন্ন্যাসী হিসেবে তিনি কুম্ভমেলায় এক নতুন অধ্যায় শুরু করেছেন, যা তার ভক্ত ও অনুসারীদের কাছে একটি নতুন দৃষ্টিকোণ নিয়ে এসেছে। উল্লেখ্য, মাদক পাচার কাণ্ডে নাম জড়িয়েছিল নায়িকার। তবে সম্প্রতি মুম্বাই হাইকোর্টে রায় দেওয়া হয়েছে। রায়তে নায়িকা বেকসুর খালাস পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদককাণ্ডে জড়িত বলিউডের নায়িকা এখন সন্ন্যাসী

আপডেট সময় : ০৫:০৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫