সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ সিলেট দক্ষিণ সুরমার লালাবাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ সিলেটে স্বামী উপপরিচালক ক্ষমতার কেন্দ্রে স্ত্রী! জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী মাধবপুর ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার সিলেটে হামের উপসর্গে মৃত্যু ৩ সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার হবিগঞ্জ মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ সিলেটে কাজ করতে সিটি কর্পোরেশনের এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, আহত ২

এবার সিরিজে দেখা যাবে অমিতাভকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ ১৬২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক

বলিউড কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে এবার ফুলেরা গ্রামে সেখানকার বিখ্যাত অধিবাসীদের সঙ্গে দেখা গেল। সামাজিক মাধ্যমে এমন কিছু ছবি ‘পঞ্চায়েত’ নির্মাতারা পোস্ট করেছেন। এরপরই ছবির ক্যাপশনে তারা লিখেছেন— দেখ দেখ, ফুলেরায় কে এসেছেন? ঝটিকা সফর হলেও গুরুত্বপূর্ণ কাজের কথা হয়েছে।

সেসব ছবি দেখে সিনেমাপ্রেমী দর্শক ও নেটিজেনরা এ নিয়ে বেশ আলোচনা-সমালোচনা শুরু করেছেন। তাদের ধারণা— এবার তাহলে পঞ্চায়েত ৪-এ দেখা যাবে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনকে। তবে এ বিষয়ে পঞ্চায়েত নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। 

এদিকে পঞ্চায়েত সিরিজের নির্মাতাদের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে শেয়ার করা একাধিক ছবিতে দেখা গেছে, বিকাশ ও প্রহ্লাদ চাচার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন বিগবি অমিতাভ বচ্চন। আরেক ছবিতে বিধায়কজির সঙ্গে বসে রয়েছেন শাহেনশাহ। 

উল্লেখ্য, গ্রামীণ জীবনের পটভূমি নিয়ে নির্মিত ‘পঞ্চায়েত ৩’ সিরিজ দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। এবার দর্শকদের সেই আগ্রহের কথা চিন্তা করে নির্মাতারা গত বছরেই শুরু করেছেন পঞ্চায়েত ৪-এর শুটিং। 

দেখে গেছে, গত বছর ‘পঞ্চায়েত ৪’ শুটিং সেট থেকে অ্যামাজন প্রাইম ভিডিও সামাজিক মাধ্যমে তাদের অ্যাকাউন্ট থেকে দুটি ছবি পোস্ট করেছিলেন নির্মাতারা। একটিতে দেখা গেছে— ফুলেরা গ্রামের ক্ষেতের ধার ধরে বাইক চালাচ্ছেন সচিবজি, পেছনে বসে বিকাশ। কোনো কথায় দুজনেই হাসছেন। অন্য ছবিটিতে দেখা গেছে, গ্রামের মেঠোপথে বাইক দাঁড় করিয়ে রেখে উপপ্রধান প্রহ্লাদ চাচা বিকাশের সঙ্গে জরুরি আলোচনায় ব্যস্ত সচিবজি। এবং এক মনে সব কথা শুনছেন প্রধানজি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এবার সিরিজে দেখা যাবে অমিতাভকে

আপডেট সময় : ০৫:০৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫