‘রেডব্রিজ কমিনিউটি ট্রাস্ট’র উদ্যোগে লন্ডনে ব্রিটিশ বাংলাদেশী শিক্ষার্থীদের এওয়ার্ড প্রদান
- আপডেট সময় : ০৪:৩৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ১৩৯ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক :
শিশু কিশোরদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়িয়ে তুলতে লন্ডনের রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট এর পক্ষ থেকে বৃটিশ বাংলাদেশী শিক্ষার্থীদের এওয়ার্ড প্রদান করা হয়েছে।
শনিবার বিকেলে রেডব্রিজের সেন্ট জোন্স চার্চ সেন্টারে আয়োজিত এ এওয়ার্ড অনুষ্টানে শিক্ষার্থী, অভিভাবক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এতে বারার জিসিএসি ও এ লেভেল উর্ত্তীণ শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের সভাপতি অহিদ উদ্দিনের সভাপতিত্বে ও মেঘনা উদ্দিনের পরিচালনায় অনুষ্টানে শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের সাধারন সম্পাদক শাহিন চৌধুরী ও কবি দিলু নাসের।
অনুষ্টানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেডব্রিজ কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলার জোৎসনা ইসলাম, কাউন্সিলার কবির মাহমুদ, সাইদা চৌধুরী, সামছ ইসলাম, বারকিং ও ডেগেনহামের সাবেক মেয়র কাউন্সিলার ফারুক আহমদ চৌধুরী, সাবেক কাউন্সিলর আয়েশা চৌধুরী, মুফতি মাওলানা মুহি উদ্দিন মিগদাদ, শিক্ষক সিরাজুল বাছিত চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহ-সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী, গ্লোবাল জালালাবাদের প্রেসিডেন্ট মহিবুর রহমান ও প্রবাসী কল্যাণ পরিষদের পরিষদের জাহাঙ্গীর খান, বাংলাদেশ টির্সাচ এসোসিয়েশনের প্রেসিডেন্ট মিসবা কামাল ও রেডব্রিজ ওয়েলফেয়ারের সভাপতি আতিকুর রহমান লিটন।
অনুষ্টানে আরো বক্তব্য রাখেন- রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট এর সহ সভাপতি আফছর উদ্দিন এনাম, ফারুক উদ্দিন ও ইমদাদ আহমেদ। সহ সাধারন সম্পাদক নিয়াজ চৌধুরী, ট্রেজারার এনামুল হক, সহ ট্রেজারার গোলাম মোহাম্মদ রফিক, প্রেস সেক্রেটারি মিসবাহ জামাল, সাংগঠনিক সম্পাদক মকসুদ আহমদ, এডুকেশন সম্পাদক সাহিন আহমদ, মেম্বারশীপ সম্পাদক জয়নুল চৌধুরী, সোসিয়েল ও ওয়েলফেয়ার্ সেক্রেটারি মোহাম্মদ আবু তারেক চৌধুরী।
নির্বাহী মেম্বারদের মধ্যে উপস্তিতি ছিলেন- ডা সৈয়দ মাসুক আহমদ,ময়নুল ইসলাম, আবু সোহেল, এলিন আহমদ চৌধুরী,দিলু নাসের, কামরুল হোসাইন গৌছ, মোহাম্মদ আমিন, মহি উদ্দিন আলমগীর, রেজাউল করিম রাজু,টিপু আব্দুল ওয়াদুদ প্রমূখ।


























