সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুক্রবার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ১৩৯ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

অবশেষে দীর্ঘ ১৭ বছর পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টিকিটবিহীন জাতীয় দলের ক্রিকেটারদের খেলা দেখবেন সিলেটবাসী। খেলায় বিপুল সংখ্যক দর্শকসমাগমের প্রত্যাশা করেছেন আয়োজকরা। ইতিমধ্যে খেলাকে কেন্দ্র সিলেট শহর সহ বিভাগের প্রায় সব ক’টি জেলা ও উপজেলায় প্রচার-প্রচারণা শেষ হয়েছে। খেলা উপলক্ষে আধ্যাতিক রাজধানী সিলেট নগরী সেজেছে বর্ণিল সাজে।

জিয়া ক্রিকেট টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ ব্যবস্থাপনা কমিটি।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে নগরীর লাক্কাতুরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটি, সিলেট বিভাগ এর আহবায়ক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সদস্য সচিব ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

সংবাদ সম্মেলনে শুক্রবার বেলা আড়াইটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের খেলাটি উপভোগ করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানিয়ে ব্যবস্থাপনা কমিটি আহবায়ক ও সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট নিয়ে বিএনপি কাজ করছে। রাষ্ট্র সংস্কারের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফাতেও ক্রীড়ার বিষয়টি তুলে ধরা হয়েছে।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছর দলীয়করণ ও আত্মীয়করণের মাধ্যমে ক্রীড়াঙ্গণ ধ্বংস করা হয়েছে। কোচিং থেকে শুরু করে ক্রীড়াঙ্গণের সব ধরনের কার্যক্রম ছিল স্থবির। আগামী দিনে বিএনপি জনগণের রায়ে দেশ পরিচালনার সুযোগ পেলে ক্রীড়াঙ্গণের উন্নয়নে কাজ করবে। জিয়া ক্রিকেট টুর্নামেন্টের জন্য দু’টি টিম গঠণ করা হচ্ছে। সিলেটের চার জেলার ক্রিকেটারদের ভাগ করে গঠন করা হয়েছে দুই দল। লাল দল এবং সবুজ দল নামে দু’টি দল খেলবে টুর্নামেন্টটিতে। নকআউট প্রদ্ধতিতে যে দল জিতবে তারাই যাবে ঢাকায় জাতীয় রাউন্ডে।

সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা কমিটি (সিলেট বিভাগ) সদস্য সচিব ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, লাল দলের নেতৃত্বে রয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার অলক কাপালী ও ম্যানেজার হিসেবে রয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন এবং সবুজ দলের নেতৃত্বে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মুবিন আহমদ ও ম্যানেজার হিসেবে রয়েছেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু। ক্রীড়াঙ্গণের সাথে সম্পৃক্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জিয়া ক্রিকেট টুর্নামেন্ট মিডিয়া উপকমিটির আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট মিডিয়া উপকমিটির সদস্য সচিব মো. নুরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুক্রবার

আপডেট সময় : ১২:২১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪