সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট কাষ্টঘরে বিশেষ অভিযান, উদ্ধার ৯ হাজার ৪০০ পিস ইয়াবা বড়ি ও নগদ ১ লাখ ৮৬ হাজার ২০৬টাকাসহ গ্রেফতার ১ সিলেটে মাদক আস্তানায় গ্রেফতার ২ সিলেটে পুলিশের চিরুনি অভিযান, গ্রেফতার ৯৪ সিলেট অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার সিলেটে নতুন জেলা প্রশাসক- রেজা হাসান সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু,নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার- শিক্ষামন্ত্রী লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী

কাজে ফিরলেও হতাশায় এনটিসির শ্রমিকেরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

১৪দিনের বকেয়া মজুরি পাওয়ার পর গত ৯ ডিসেম্বর থেকে কাজে ফিরেন ন্যাশনাল টি কোম্পানি-এনটিসির সবকটি বাগানের শ্রমিকেরা। তবে এখনও বকেয়া রয়েছে দুই সপ্তাহের মজুরি। মেলেনি প্রভিডেন্ট ফান্ডের বকেয়া চাঁদাও। যার ফলে ধোঁয়াশায় রয়েছেন এনটিসির হাজারও শ্রমিক। বাগান কর্তৃপক্ষ বলছে, বিষয়গুলো নিয়ে কাজ করছেন তারা।

এর আগে চা শ্রমিকরা মজুরি না পেয়ে এক মাসেরও বেশি সময় কর্মবিরতি পালন করেন তার। এর ফলে এ বাগানগুলো অচল হয়ে পড়ে। স্থবির হয়ে পড়ে এনটিসির মালিকানাধীন সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের ১২টি বাগান।

লাক্কাতুরা চা বাগানের পঞ্চায়েত কমিটির কোষাধ্যক্ষ বিপন গোয়ালা জানান, দুই সপ্তাহের বকেয়া মজুরি পাওয়ার পর শ্রমিকরা কাজে ফিরেন। তবে এখনো বকেয়া রয়েছে দুই সপ্তাহের মজুরি। এছাড়া প্রভিডেন্ট ফান্ডের বকেয়া চাঁদা কবে পাবো সেটা বলা হয়নি। দৈনিক মজুরি ৮ টাকা ৫০ পয়সা বাড়িয়ে ১৭৮ টাকা ৫০ পয়সা করা হয়েছে এটি বাতিল করে দৈনিক নগদ মজুরি ৫০০ টাকা নির্ধারণ করার বিষয়েও কিছু বলা হয়নি। কর্তৃপক্ষ বলছে, তাদের কাছে যে টাকা আছে তা দিয়ে আগামী ৫ মাসের বেতন দেওয়া যাবে। আগামী মার্চে সকল বকেয়া পরিষদ করে বলে জানিয়েছেন তারা। তবে তাদের কথা আমাদের বিশ্বাস হয় না।   

ন্যাশনাল টি কোম্পানি লক্কাতুরা ম্যানেজার আক্তার শহীদ, শ্রমিকরা কাজে ফিরেছেন। তবে তাদের বকেয়া রয়েছে দুই সপ্তাহের মজুরি। এগুলো কিভাবে পরিশোধ করা যায় সে জন্য মৌলভীবাজারে মিটিং করা হয়েছে। এনটিসির এমডি কে অবহিত করা হয়েছে। আশা করা যাচ্ছে শিঘ্রই এগুলো পরিশোধ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাজে ফিরলেও হতাশায় এনটিসির শ্রমিকেরা

আপডেট সময় : ১০:৩৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪