সুনামগঞ্জ মডেল থানার নতুন ওসি আবুল কালামের যোগদান
- আপডেট সময় : ০৪:২৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ ১৪১ বার পড়া হয়েছে
রুহুল আমীন তালুকদার,সিলটঃ
সুনামগঞ্জের সদর মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর গৌরব কর্মদক্ষ, বিচক্ষণ চৌকস পুলিশ কর্মকর্তা আবুল কালাম।
১৩ ডিসেম্বর (শুক্রবার) সন্ধায় তিনি নতুন কর্মস্হল সুনামগঞ্জ সদর মডেল থানায় যোগদান করেন। এসময় থানার অফিসারবৃন্দরা তাকে ফুল দিয়ে বরণ করেন।
অফিসার ইনচার্জ আবুল কালাম , অত্যন্ত বিনয়ী, ন্যায়পরায়ণ, সৎ , সাহসী, কোমল স্বভাবের মেধাবী কর্মদক্ষ, বিচক্ষণ চৌকস ও বাংলাদেশ পুলিশ বাহিনীর গোরবোজ্জল এ-কর্মকর্তা এর আগে তিনি সুনামগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
সুনামগঞ্জ সদর মডেল থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ আবুল কালাম এক প্রতিক্রিয়ায় বলেন, মানুষের সেবার ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেছি। সুনামগঞ্জ মডেল থানার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি নিরীহ-দুর্বল, মানুষের উপরে অত্যাচার, নির্যাতন-নিপীড়ন ও দমন পীড়নসহ সকল ধরনের অপারাধ নির্মূলে আমাদের অভিযান সব সময়ই চলমান থাকবে।
তিনি দায়িত্ব পালনে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন। তিনি আরও বলেন, হাওর অধ্যুষিত সুনামগঞ্জ সদরের শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে আমি সাধ্যমত চেষ্টা চালিয়ে যাব।
























