সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

এমপি ইয়াহইয়া চৌধুরী জামিনে মুক্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী গ্রেপ্তারের এক মাস পর জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) বিকেল পাঁচটায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। গত ১২ নভেম্বর র‌্যাব-১ ও র‌্যাব-৯ এর যৌথ অভিযানে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক এই সংসদ সদস্য বুধবার বিকেলে জামিনে মুক্তি পান। সিলেটের কোতোয়ালি মডেল থানায় ও রাজধানী ঢাকার দুটি মামলায় তিনি গ্রেপ্তার হন। এই দুই মামলায় জামিন পেয়েছেন তিনি। আর কোনো মামলা না থাকায় তিনি মুক্তি পান। 

ইয়াহইয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে আওয়ামী লীগ আসনটি নিজেদের প্রার্থী দেয়নি। ওই নির্বাচনে নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। 

পরে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ ওই আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিলেও নির্বাচিত হতে পারেননি ইয়াহইয়া। ওই আসনটি থেকে নির্বাচিত হন গণফোরামের প্রার্থী মোকাব্বির খান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এমপি ইয়াহইয়া চৌধুরী জামিনে মুক্তি

আপডেট সময় : ০৩:০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪