২১তম বিসিএস প্রশাসন ফোরাম রেজাই রাফিন সরকার সহ-সভাপতি মনোনীত
- আপডেট সময় : ১২:২০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি
২১তম বিসিএস প্রশাসন ফোরামের ২০২৫-২৬ মেয়াদে একুশ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার নতুন কমিটির সহ সভাপতি মনোনীত হয়েছে।
রবিবার এ কমিটির গঠন করা হয়। বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব ড. মোহাম্মদ আমজাদ হোসেন এই কমিটির সভাপতি মনোনীত হয়েছেন। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় এস্টেট অফিসার মো. আব্দুস সোবহান।
রেজাই রাফিন ছাড়াও সহ সভাপতি মনোনীত হয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব দিলারা বেগম ও জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব মো. আব্দুল্লাহ হাক্কানী। কমিটির অন্যরা হলেন, সহ-সাধারণ সম্পাদক পদে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ কে এম শওকত আলম মজুমদার, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের যুগ্মসচিব এ.টি.এম. মাহবুব-উল-করিম। সাংগঠনিক সম্পাদক পদে কৃষি মন্ত্রণালয়ের অধীন বিএডিসির পরিচালক (যুগ্মসচিব) মো. আশরাফুজ্জামান ও মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ফারহানা হায়াত, কোষাধ্যক্ষ পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মেহেদী-উল-সহিদ, তথ্য-প্রযুক্তি সম্পাদক পদে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ রাজিবুল ইসলাম, প্রকাশনা সম্পাদক পদে বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. তৌফিক আল মাহমুদ, প্রচার সম্পাদক পদে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী এবং নির্বাহী সদস্য কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের মো. উপ-প্রকল্প পরিচালক মো. লিয়াকত আলী, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব লুৎফুন নাহার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ডি এম আতিকুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহমুদুর রহমান, ভ‚মি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) আব্দুল কাদের শেখ, স্থানীয় সরকার বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ তালুকদার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা ও বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির পরিচালক (যুগ্মসচিব) মো. মাহফুজার রহমান।
























