সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

ভারতকে মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুমতি বাতিল চান আবু হানিফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ১৫১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ভারতের বিএসএফের গুলিতে বাংলাদেশের পঞ্চগড়ে নাগরিক হত্যা ও ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে পরিকল্পিত গুজব প্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজু ভাস্কর্যের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । 

বিক্ষোভ মিছিলে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘আজকেও পঞ্চগড়ে বাংলাদেশ সীমান্তে একজনকে হত্যা করেছে বিএসএফ। ভারত বাংলাদেশ সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ মারছে। ভারত বাংলাদেশের সঙ্গে প্রভুত্বের মতো আচরণ করে, তারা মনে করে আওয়ামী লীগ যেভাবে আচরণ করেছিল বর্তমান সরকার একই রকম আচরণ করবে। ভারতকে বুঝতে হবে এখন আর আওয়ামী লীগ ক্ষমতায় নাই। আওয়ামী লীগ গত ১৫ বছর ভারতকে যে সুবিধা দিয়ে আসছে তা আর কোনো দেশ দেয় না। ২০২৩ সালে আওয়ামী লীগ সরকার ভারতকে মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করার অনুমতি দেয়। বর্তমান সরকারকে বন্দর ব্যবহারের চুক্তি বাতিল করতে হবে।

তিনি বলেন, আমরা দেখেছি ভারতের গণমাধ্যম পরিকল্পিতভাবে বাংলাদেশ নিয়ে গুজব ছড়াচ্ছে। সেখানকার গণমাধ্যম যা করছে তা সাংবাদিকতার কোনো নিয়মের পর্যায়ে পড়ে না। ভারতের এই গুজবের বিরুদ্ধে বর্তমান সরকারকে সোচ্চার হতে হবে। বাংলাদেশের গণমাধ্যম যেন ভারতের গুজবের বিরুদ্ধে সত্য তুলে ধরতে পারে, সেজন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজের ছাত্রনেতা ইয়াছিন আরাফাত বলেন, ‘ভারত আমার দেশের মানুষ হত্যা করবে আমরা চুপ থাকব- তা হতে পারে না। ভারতের অপপ্রচারের বিরুদ্ধে আমরা সব ধর্মের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছি।ভারত এসব গুজব ছড়িয়ে আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়। সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। 

ছাত্রনেতা মাহমুদুল হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- ছাত্রনেতা ইমরান আল নাজির, জালাল আহমেদ, সাবেক ছাত্রনেতা শামীম আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতকে মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুমতি বাতিল চান আবু হানিফ

আপডেট সময় : ০৪:৫৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪