ভারতে বাংলাদেশের হাইকমিশনে হা ম লা য়, সিলেটে বিক্ষোভ
- আপডেট সময় : ০২:১৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সিলেটে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল করেছে বৈষাম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ এনে ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার বিক্ষোভ সমাবেশ ডাকে আগরতলার হিন্দুত্ববাদী একটি সমিতি। আগরতলা সার্কিট হাউসে অবস্থিত গান্ধী মূর্তির সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়। পরে বিক্ষোভ সমাবেশ পরে সহকারী হাইকমিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলেন এবং সেই পতাকা ছিঁড়ে ফেলেন তারা। এরপর ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে সেটিতে আগুন ধরিয়ে দেন। এর প্রতিবাদে সারাদেশে বিক্ষোভের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এর আগে ভারতের ডানপপন্থী সংস্থা ‘হিন্দু সংগ্রাম স্মৃতি’ ত্রিপুরায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা চালায়।
























