সিলেটের রাস্তা-ফুটপাত দিনে মুক্ত হলেও রাতে হকারদের দখলে
- আপডেট সময় : ০৩:৩২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ১৬৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেট নগরির ফুটপাত ও রাস্তা থেকে হকারদের উচ্ছেদে অভিজান চালায় প্রশাসন,এতে নগরীর ফুটপাত ও রাস্তাঘাটে হকারদের দখলের মাত্রা কমে আসলেও রাতে আবার সেই হকারদের দখলেই রয়ে যায়।
এতে দ্রুত অনেকটা হকারমুক্ত হয় নগরী। বেশিরভাগ রাস্তায় অন্যদিন যেখানে যানবাহন চলাচলে হকারদের জটলায় ঘন্টার পর ঘণ্টা আটকে থাকতে হতো- সেসব রাস্তায় সোমবার অন্যদিনের মতো যানজট ছিল না। তবে এই অবস্থা মাত্র কয়েক ঘন্টা স্থায়ী ছিল।
দিনের বেলায় অভিযানে রাস্তার যানজট ও হকারমুক্ত হওয়ার ফলে পথচারী ও যাত্রীরা তখন প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছিলেন। কিন্তু ফের সন্ধ্যার পরপর পূর্বের ন্যায় দৃশ্য ফিরে আসায় অনেকেই ক্ষুব্ধ ও প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পথচারীরা জানান, প্রশাসনের অ্যাকশন দেখে আমরা আশা করেছিলাম এবার মনে হয় রাস্তা-ফুটপাত দখলমুক্ত কিন্তু না সন্ধ্যার পর ফের হকারদের দৌরাত্ম্য দেখে আশাহত হয়েছি।



























