সংবাদ শিরোনাম ::
মাধবপুরে মোটর সাইকেলসহ গ্রেফতার ৩
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:১৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ১৪৭ বার পড়া হয়েছে
মাধবপুর প্রতিনিধি :
মাধবপুর উপজেলার জগদীশপুর তেমুনিয়ায় রোববার ভোর রাতে চোরাই একটি মোটরসাইকেলসহ ৩ যুবককে গ্রেফতার করেছে মাধবপুর থানার পুলিশ।
গ্রেফতারকৃতরা হল রসুলপুর গ্রামের কামাল মিয়া (২৮) সুমন মিয়া (২৬) ও রুকু মিয়া (২৭)। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, গত ২০ নভেম্বর রাতে রসুলপুর গ্রামের বাবুল মিয়ার বাড়ি থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। রোববার ভোররাতে জগদীশপুর তেমুনিয়ায় একটি চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় পুলিশ কামাল মিয়া ও সুমন মিয়াকে চোরাই মোটরসাইকেলসহ আটক করে। পরে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে রুকু মিয়াকে গ্রেফতার করে। এ ঘটনায় থানার মামলায় ধৃতদের আদালতে পাঠিয়েছে।



























