সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

সিলেটের ২মেডিকেল কলেজ থেকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নাম বাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

 সিলেট বিভাগের দুই মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। একটি থেকে ‘বঙ্গবন্ধু’ ও অন্যটি থেকে ‘শেখ হাসিনা’র নাম বাদ দেওয়া হয়েছে।

সোমবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগের সচিব ড. মো. সারোয়ার বারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মেডিকেল কলেজ দুটির নাম পরিবর্তন করা হয়।

প্রজ্ঞাপনে সুনামগঞ্জের ‘বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ’ এর নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে
‘সুনামগঞ্জ মেডিকেল কলেজ’।

আর হবিগঞ্জের ‘শেখ হাসিনা মেডিকেল কলেজ, হবিগঞ্জ’ এর নাম থেকে শেখ হাসিনার নাম বাদ দিয়ে নতুন নামকরণ করা হয়েছে ‘হবিগঞ্জ মেডিকেল কলেজ’। প্রজ্ঞাপনে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ৪ নভেম্বর একনেকে সভায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল, সুনামগঞ্জ নামে প্রায় ১১শ ৭ কোটি ৮৭ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটির অনুমোদন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার।

সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর মৌজায় সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়ক ঘেষে মদনপুর দিরাই সড়কের উভয়পাশে ৩৫ একর জমিতে মেডিকেল কলেজের বাস্তবায়ন করা হয়। গেল বছর মেডিকেল কলেজের একাডেমিক ভবন উদ্বোধন করা হয়। ইতোমধ্যে এই প্রকল্পের প্রায় ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের ২মেডিকেল কলেজ থেকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নাম বাদ

আপডেট সময় : ১১:৫৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪