সংবাদ শিরোনাম ::
ভারতীয় কিসমিসসহ আটক- ১
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৩২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ ১৪১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
৩০ কেজি ভারতীয় কিসমিসের চালানসহ এক ব্যক্তিকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। রবিবার সকাল সাড়ে ১১টায় এয়অরপোর্ট থানাধীন বড়শলা বাইপাস পয়েন্ট সংলগ্ন সড়ক থেকে মনির হোসেন নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটক মনির হোসেন মাদারীপুর জেলার শিবচর থানার কাদিপুর গ্রামের ইউনুছ মাতবরের ছেলে।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মনির হোসেনের কাছ থেকে ৬০টি প্যাকেটে ৩০ কেজি ভারতীয় কিসমিস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কিসমিসের বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

















