সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক

দুই বাহুতে শিল্পা ও কাজল, মাঝখানে শাহরুখ; আসছে বাজিগর ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ১৯৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক

২০২৩ সালের ‘পাঠান’ বা ‘জওয়ান’-এর সাফল্য যখন ২০২৪-এ এসেও অবতারে বুঁদ, তখন আরও একবার স্মৃতি উসকে যদি ১৯৯৩ সালের পুরোনো অবতারে শাহরুখ ধরা দেন, তবে কেমন হবে? হ্যাঁ, নতুন প্রজন্মের শাহরুখ ভক্তরা নতুন করে চিনবেন বাদশাহকে। দুই প্রজন্মকে এককাতারে নেওয়ার উদ্যোগ। সুতরাং ‘বাজিগর’ ছবিটির সিক্যুয়াল আসছে। যেহেতু ‘বাজিগর’ বদলে দিয়েছিল বলিউড বাদশাহ শাহরুখ খানের ভাগ্য। তাই সেই সাফল্যের হাত ধরে এবার নির্মিত হচ্ছে ‘বাজিগর ২’। স্ক্রিপ্ট রাইটিংয়ের কাজ দ্রুতগতিতে চলছে। বরাবরের মতোই এবারও সিক্যুয়েলে থাকছেন বাদশাহ।

‘বাজিগর ও বাজিগর/ তু হ্যায় বড়া জাদুগর’ কিংবা ‘ইয়ে কালি কালি আঁখে…’ আজও নব্বই দশকের নস্টালজিয়া। পোস্টারে দুই বাহুতে দুই নায়িকা শিল্পা শেঠি ও কাজল, মাঝখানে শাহরুখ খান। তখনো তিনি ‘এসআরকে’ নামে খ্যাত নন। কিন্তু এই একটি ছবিই ভাগ্য বদলে দিয়েছিল শাহরুখের জীবনে। ছবিতে নায়ক ও খলনায়ক— দুটোই তিনি ছিলেন।

 ‘বাজিগর ২’ তৈরি হলে নিঃসন্দেহে এ ছবির হাত ধরে দুই প্রজন্ম বাঁধা পড়বে। আর সেই ঘটনাই নাকি ঘটাতে চলেছেন প্রযোজক রতন জৈন। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শাহরুখ খানের কানে ইতোমধ্যে তিনি বিষয়টি তুলে দিয়েছেন। এবং প্রযোজক-অভিনেতা যে একেবারে রাজি নন, এমনটিও নয়। তিনি বিষয়টি যথেষ্ট গুরুত্ব নিয়েই শুনেছেন। আলোচনা হচ্ছে— অভিনেতা-প্রযোজকের মধ্যে। ছবিটি যে হবেই, সে বিষয়ে রতন আশ্বস্ত করেছেন সাংবাদিকদের। 

পাশাপাশি এ-ও জানিয়েছেন তিনি, পুরোটাই নির্ভর করছে কিং খানের ওপরে। নায়কের ভূমিকায় একমাত্র শাহরুখ রাজি হলে তবেই তিনি ‘বাজিগর ২’ বানাবেন।

এদিকে নায়ক যদি না বদলায়, নায়িকারাও কি এক থাকবেন? সাংবাদিকরা এমন প্রশ্ন রেখেছিলেন প্রযোজকের কাছে। তিনি এখনই পুরোটা ভাঙতে চাননি। তিনি জানিয়েছেন, আপাতত চিত্রনাট্য লেখার কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। পরিচালক এই প্রজন্মের কেউ হবেন। বাকিটা শাহরুখের ওপরে নির্ভর করছে। 

‘বাদশাহ’ খানের হাতে এ মুহূর্তে কটি ছবি? সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আপাতত শুটিং থেকে সাময়িক বিরতি নিয়েছেন তিনি। মন দিয়েছেন বড় ছেলে আরিয়ান খানের প্রথম হিন্দি সিরিজে। ছেলের পরিচালনায় সেখানে দেখা যেতে পারে তাকে। আগামী বছরের জানুয়ারিতে তিনি ‘কিং’-এর শুটিং শুরু করবেন। এ ছবিতে নায়িকার ভূমিকায় তার মেয়ে সুহানা খান। যৌথ পরিচালনায় আছেন সিদ্ধার্থ আনন্দ ও সুজয় ঘোষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুই বাহুতে শিল্পা ও কাজল, মাঝখানে শাহরুখ; আসছে বাজিগর ২

আপডেট সময় : ০৪:২০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪