সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

আরও একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ১৮৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

দেশে আরও একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে।দলটির নাম বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)।শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. নাজমুল আহসান কলিম উল্লাহ।

এ ছাড়া আলোচনায় অংশ নেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক অধ্যাপক মনজুরুল আলম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্য ডা. এটিএম কামরুল ইসলাম, সোমালিয়ায় অবস্থিত দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. আসিফ এস মিজান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক তানভীর আবির প্রমুখ।

অনুষ্ঠানে দলটি ৭১ সদস্যের কমিটি ঘোষণা করে।দলটির প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক হয়েছেন লন্ডন প্রবাসী মো. সোহেল রানা।অনলাইনে যুক্ত হয়ে সোহেল রানা দলের পক্ষ থেকে ২৭ দফা ঘোষণা করে বলেন, তার দল ক্ষমতায় গেলে শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষার ক্ষেত্রে ঋণ সহায়তা ও কর্মকালীন সময়ে প্রণোদনা দেওয়া হবে। মাদ্রাসার শিক্ষার্থীদেরকে কম্পিউটার ইন্টারনেটসহ আধুনিক শিক্ষায় শিক্ষিত করা হবে, যেন তারা একটি ভালো চাকরি করতে পারেন। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক থাকতে হবে। আমলাদের লুটপাট বন্ধ করতে হবে। তাছাড়া উন্নত স্বাস্থ্যসেবা, ওষুধ প্রদান ও নগরীগুলোতে সুপেয় পানির অধিকারসহ জনগণের মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং রাষ্ট্র ও রাজনীতির সংস্কার করা হবে। আমাদের দলের লক্ষ্য ও উদ্দেশ্য হলো- বাংলাদেশ একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করে দুর্নীতি নির্মূল করা এবং প্রযুক্তি ও উদ্ভাবনকে উৎসাহিত করে দেশের সার্বিক উন্নয়ন সাধন। 

‘সংস্কারেই পরিবর্তন-পরিবর্তনের বাংলাদেশ’- এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ সংস্কার পার্টি তার মূলনীতি ও মূল্যবোধ হিসেবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা, দলীয় ও সরকারি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা, প্রযুক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে প্রতিটি স্তরে উন্নয়ন নিশ্চিত করা, সমাজের প্রতিটি স্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং বিচার ব্যবস্থাকে স্বাধীন রাখা, দেশের প্রাকৃতিক সম্পদ এবং পরিবেশ রক্ষায় কঠোর নীতি গ্রহণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

আমন্ত্রিত অতিথিরা দলটির চিন্তাধারাকে স্বাগত জানিয়ে বলেন, সংবিধানে ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠা করতে হলে সংস্কারবাদী দলের প্রস্তাবনাগুলো বিবেচনায় আনতে হবে। জনগণের কল্যাণে সাংবিধানিক সংস্কার অতীব জরুরি বলে জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আরও একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

আপডেট সময় : ০১:১৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪