সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

উপদেষ্টা হওয়ার জন্য ফোন পাচ্ছেন হিরো আলম, রাজি নন দায়িত্ব নিতে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ১৯৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার জন্য অহরহ ফোন পাচ্ছেন বলে জানিয়েছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। তবে উপদেষ্টা হওয়ার জন্য তার আগ্রহ নেই বলে জানিয়েছেন। হিরো আলম বলেন, কেউ আমাকে যদি সহযোগিতা করতেন, সাহস দিতেন, তাহলে দেশের জন্য অনেক কিছু করতে পারতাম। ইতোমধ্যে অহরহ কল আসছে। বলছে আমরা উপদেষ্টা হিসেবে আপানাকে দেখতে চাই।

সম্প্রতি ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেন তিনি। হিরো আলমকে উপদেষ্টা হিসেবে দেখতে চাই’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন দাবি তোলা হচ্ছে জানিয়ে হিরো আলম বলে, গত দুদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আমাকে ফোন দিচ্ছেন। আমাকে নিয়ে পোস্ট করে বলা হচ্ছে, মোস্তফা সরয়ার ফারুকীর চেয়ে হিরো আলম অনেক ভালো আছে।

হিরো আলম কথা বলতে পারে, মানুষের পাশে দাঁড়াতে পারে। এগুলোই তো জনগণ চায়। ফারুকী ভাই কী হিসেবে উপদেষ্টা হলেন? প্রশ্ন রাখেন হিরো আলম। তিনি বলেন, ভিপি নুর (নুরুল হক নুর) ভাই, আন্দালিব রহমান পার্থ ভাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী এ রকম আরো যারা ছাত্র আন্দোলনের সঙ্গে ছিলেন, যারা আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের পরিবার থেকে (উপদেষ্টা) হতে পারতেন।

তিনি বলেন, দেশের কোনো জায়গায় দুর্যোগ হলে তাকে (ফারুকী) আমি এক পোঁটলা মুড়ি নিয়ে গিয়ে পাশে দাঁড়াতে দেখিনি। কোথাও একটা লোক বিপদে পড়লে তাদের প্রতিবাদমূলক কথা বলতে দেখিনি। কারণ তারা জানেন যদি দেশের মানুষের জন্য কথা বলেন, তাহলে তাদের নাটক-সিনেমা বন্ধ করে দেবে।

বাংলাদেশের রাজনীতির প্রসঙ্গে হিরো আলম বলেন, আজ পাঁচ বছরের জন্য আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আওয়ামী লীগ চলে গেলে বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগকে পেটাচ্ছে। না হলে জেলখানায় ভরছে। আবার আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপিকে পেটাচ্ছে, জেলে ভরছে। তাহলে রাজনীতি যারা করেন তাদের ভবিষ্যৎ কী? তাদের ভবিষ্যৎ অন্ধকার। বাংলাদেশের রাজনীতি বর্তমানে নোংরা হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উপদেষ্টা হওয়ার জন্য ফোন পাচ্ছেন হিরো আলম, রাজি নন দায়িত্ব নিতে

আপডেট সময় : ০৫:০৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪