সংবাদ শিরোনাম ::
কুয়ারপাড় থেকে ৫ জুয়াড়ি আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:০৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগরের কামারপাড়া এলাকা থেকে ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কোতোয়ালী থানাধীন কুয়ারপাড় পয়েন্টের একটি দোকানে অভিযানে পরিচালনা করে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা বিভাগের একটি টিম সোমবার রাতে কোতোয়ালী থানাধীন কুয়ারপাড় পয়েন্টের একটি দোকানে অভিযানে পরিচালনা করে জুয়া খেলার সামগ্রীসহ ৫ জুয়াড়িকে আটক আটক করা।
আটক ব্যক্তিরা হলেন, মো. জিসান আহমেদ (২০), মো. বাবর আলী (৩২), ইমন আহমেদ (২০), মো: দেলোয়ার হোসেন (৩০), কৃতিশ দে (৫৫)।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক আসামিদের সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫ মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

















