সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

ম্যাচ খেলব শুধু ছাত্রলীগ-যুবলীগের বিরুদ্ধে, নিজেদের ঐক্য অটুট রাখতে হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ১৯৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ডেস্ক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে ম্যাচ খেলতে তারা প্রস্তুত রয়েছেন। রোববার রাজধানীর জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

‘ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ’ শীর্ষক কর্মসূচিতে উপস্থিত আছেন সারজিস আলম ও অন্যান্য সমন্বয়করাও। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে বলেন, ‘ছাত্রলীগ, যুবলীগের সঙ্গে ম্যাচ খেলতে আমরা প্রস্তুত আছি। কিন্তু নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। আমরা ম্যাচ খেলব শুধুমাত্র ছাত্রলীগের সঙ্গে, যুবলীগের সঙ্গে এবং আওয়ামী লীগের সঙ্গে৷’ হাসনাত বলেন, ‘ছাত্রলীগকে উৎখাত করার জন্য সবার মাঠে নামার প্রয়োজন নাই৷ শুধু ঢাকা কলেজের ছাত্ররাই যথেষ্ট৷’

এ সময় ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক আরমানুল হক বলেন, বাংলাদেশের মূল সমস্যা রাষ্ট্রীয় কাঠামোতে৷ এ কাঠামোয় যে ক্ষমতায় যায় সেই হয়ে উঠে ফ্যাসিস্ট৷ এ রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন করব৷

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম মঞ্চে কবিতা আবৃত্তি করেন।

এদিকে কর্মসূচি ঘিরে জিরো পয়েন্ট থেকে বায়তুল মোকাররমের দিকের রাস্তা বন্ধ থাকায় আশপাশের রাস্তাগুলোতে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। সেই সঙ্গে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ম্যাচ খেলব শুধু ছাত্রলীগ-যুবলীগের বিরুদ্ধে, নিজেদের ঐক্য অটুট রাখতে হবে

আপডেট সময় : ০১:৪২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪