সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

প্লিজ ১ মিনিট হলেও রাস্তায় নামেন, আ.লীগকে হাসনাত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ১৪০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

শহিদ নূর হোসেন স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে আওয়ামী লীগ রোববার বিকালে গুলিস্তানে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে।  একই স্থানে পালটা গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পালটাপালটি কর্মসূচি ঘিরে উদ্বেগ ছড়িয়েছে জনমনে।

এদিকে, আজ সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। তবে কোথাও দেখা যায়নি আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের।

এ অবস্থায় অন্তত এক মিনিটের জন্য হলেও আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের রাস্তায় নামার অনুরোধ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। রোববার সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে লাইভে এসে তিনি এ আহ্বান জানান। 

আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘প্লিজ, আপার অনুসারী যারা আছেন, তারা একটা মিনিটের জন্য হলেও রাস্তায় নামেন। দেখা না হলে তো কথা হবে না। প্লিজ রাস্তায় নেমে আসেন, আপনাদের সঙ্গে আমরা একটু দেখা করতে চাই, কথা বলতে চাই। দেশের প্রত্যেকটি মানুষ আপনাদের একটু দেখতে চায়। আপনারা কোথায়?

আওয়ামী লীগ নেতাদের বিদেশে বসে না থেকে দেশে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা বলছেন, আপনাদের সঙ্গে নাকি দেশের জনগণ আছে। যদি জনগণ থাকে, তাহলে তাদের নেত্রী বিদেশে কেন পালিয়ে গেল? আপনারা সবাই পালালেন কেন? মুর্খের দল কিছুই বোঝে না। ওদের কোনো আত্মমর্যাদা নেই।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্লিজ ১ মিনিট হলেও রাস্তায় নামেন, আ.লীগকে হাসনাত

আপডেট সময় : ১০:০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪