সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ সিলেট দক্ষিণ সুরমার লালাবাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ সিলেটে স্বামী উপপরিচালক ক্ষমতার কেন্দ্রে স্ত্রী! জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী মাধবপুর ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার সিলেটে হামের উপসর্গে মৃত্যু ৩ সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার হবিগঞ্জ মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ সিলেটে কাজ করতে সিটি কর্পোরেশনের এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, আহত ২

গুলিস্তানে আ.লীগ নেতাকে পেয়ে পুলিশে দিল জনতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ১৮৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলটির এক নেতা এলে তাকে পুলিশের হাতে ‍তুলে দেন উপস্থিত ছাত্র-জনতা।

রোববার (১০ নভেম্বর) সকাল ১০টায় জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে ওই আটক নেতার পরিচয় পাওয়া যায়নি।

উপস্থিত জনতা জানায়, আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে এই নেতা তার কয়েকজন কর্মী নিয়ে কার্যালয়ে এসেছিলেন। উপস্থিত ছাত্র-জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় তার সঙ্গের কর্মীরা পালিয়ে যান। এর আগে শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয় থেকে একজনকে আটক করে স্থানীয় কয়েক যুবক।

স্থানীয়রা জানায়, আটক ওই ব্যক্তি আওয়ামী লীগের ‘এ’ টিমের সদস্য। তার মোবাইল ফোনের গ্যালারিতে সরকারবিরোধী বিভিন্ন পোস্টার পাওয়া গেছে। এ ছাড়া তার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সরকারবিরোধী বিভিন্ন তৎপরতার প্রমাণও পেয়েছেন উপস্থিত লোকজন।

রোববার (১০ নভেম্বর) রাজধানীতে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে তারা হামলার পরিকল্পনা করছিলেন বলে সন্দেহ করা হয়। তারা আরও জানায়, আওয়ামী লীগের ওই কর্মীকে আটকের পর তিনি দুই তিন লাখ টাকার বিনিময়ে তাকে ছেড়ে দিতে বলেন।

অন্য আরেক যুবক জানায়, আওয়ামী লীগের ওই কর্মী ড. ইউনূসের ফাঁসি চেয়ে ফেসবুকে অনেক পোস্ট করেছেন। তাকে আটকের পর পল্টন থানায় জানানো হয়েছে। পুলিশ এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তবে আটক ব্যক্তি নিজেকে আওয়ামী লীগের কর্মী বলে স্বীকার করে জানান, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। তিনি আওয়ামী লীগের কর্মসূচিতে আসেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গুলিস্তানে আ.লীগ নেতাকে পেয়ে পুলিশে দিল জনতা

আপডেট সময় : ০৯:২৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪