সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

মজুদ নেই ওষুধ,,মশার উপদ্রব বাড়ায় অতিষ্ঠ সিলেট নগরবাসি- নজর নেই সিলেট সিটি কর্পোরেশন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট মহানগরীতে মশার উপদ্রব বেড়েছে। মশার উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন মানুষ। দিনের বেলাও মশারি টানিয়ে, কয়েল জ্বালিয়ে বা অ্যারোসল স্প্রে করেও মশা থেকে রেহাই পাচ্ছে না অনেকেই। এতকিছুর পরও মশা নিধনে নজর নেই সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক)। কর্তৃপক্ষ বলছে- মশা নিধনের প্রয়োজনীয় ওষুধ মজুদ নেই।

মহানগরীর টিলাগড়, শিবগঞ্জ, আম্বরখানা, সুবিদবাজার ও লামাবাজার এলাকার কয়েকজন বাসিন্দা জানান, গত ১৫-২০ দিন থেকে চরমভাবে মশার উপদ্রব বেড়েছে। চলতি বছর ডেঙ্গুর মহামারি ও রাজধানীতে মৃত্যুর সংখ্যা দেখে আতঙ্কিত তারা। শিবগঞ্জ এলাকার বাসিন্দা সৈয়দ সাইফুল ইসলাম বলেন, ‘দিন-রাত সমান ভাবে মশা কামড়াচ্ছে। কয়েল জ্বালিয়ে বা অ্যারোসল স্প্রে করেও রেহাই পাচ্ছি না। এখন  তো বাধ্য হয়ে দিনের বেলাও মশারি টানানোর কথা ভাবছি।

জালালাবাদ এলাকার বাসিন্দারা জানান, আমাদের এলাকাসহ মহানগরীর বিভিন্ন এলাকার মোড়ে ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে। অল্প বৃষ্টিতে এসব জায়গা থেকে মশা জন্ম নিচ্ছে। সিটি কর্পোরেশনের উচিত নিয়মিত ময়লা আবর্জনা পরিষ্কার করা। যাতে কোথাও পানি জমে না থাকে। কিন্তু তাদের চরম মাত্রায় অবহেলা লক্ষ করছি।

সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে মহানগরীর ৪২টি ওয়ার্ডে অর্থ ও জনবলের সঙ্কট থাকায় মশকনিধন কার্যক্রম কার্যকরভাবে পরিচালনা করতে পারছে না সিটি কর্পোরেশন। মার্চ থেকে পুরোপুরি বন্ধ রয়েছে মশকনিধন কার্যক্রম। তবে অল্প কিছু এলাকায় এডিসের লার্ভা খুঁজতে গিয়ে মশার ওষুধ ছিঁটানো হয়েছে। প্রয়োজনীয় জনবল ও মশার ওষুধের চাহিদাপত্র চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে সিটি কর্পোরেশন।

এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম সিলেটভিউকে বলেন, ‘প্রায় এক বছর থেকে নানা সঙ্কটের কারণে মশকনিধন কার্যক্রম বন্ধ রয়েছে। আমরা ইতোমধ্যেই বিষয়টি নিয়ে পরিষদে আলোচনা করেছি। চলতি মাসের ১৫ তারিখ থেকে সিসিক কার্যক্রম শুরু করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মজুদ নেই ওষুধ,,মশার উপদ্রব বাড়ায় অতিষ্ঠ সিলেট নগরবাসি- নজর নেই সিলেট সিটি কর্পোরেশন

আপডেট সময় : ০২:৩৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪