সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

সিলেটে চোরাই পণ্যের চালান জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট সীমান্ত এলাকা থেকে এযাবৎকালে সবচেয়ে বড় চোরাই পণ্যের চালান জব্দ করেছে টাস্কফোর্স। সোমবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্তের রাধানগর ও ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি এর উপ-অধিনায়ক মেজর মো. নূরুল হুদা নেতৃত্বে, ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ী ২ হাজার ৯০৭ পিস, কাশ্মীরি শাল ১ হাজার ১৬২ পিস, থ্রী পিস ৪১৩ পিস, বিভিন্ন প্রকার থান কাপড় ১২ হাজার ৪৩৫ মিটার, ব্লেজারের থান কাপড় ১ হাজার ১৬০ মিটার, মকমলের সোভার কভার ১ হাজার ৫৫৬ মিটার, বিভিন্ন প্রকার ক্রিম ৪৪ হাজার ৭২২ পিস, পন্ডস ফেস ওয়াশ ১ হাজার ৬৬৯ পিস, জনসন বেবী লোশন ৬১২ পিস ব্রিকস চকলেট ২ লাখ ৬২ হাজার ৯৯০ পিস, ই-ক্যাপ ট্যাবলেট ১৩ হাজার ২৬০ পিস, এবং অন্যান্য ভারতীয় পণ্য আটক করে।

যার আনুমানিক বাজার মূল্য ৮ কোটি ২ লাখ ৩১ হাজার ১৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি। সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো, হাফিজুর রহমান, পিএসসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে চোরাই পণ্যের চালান জব্দ

আপডেট সময় : ০২:১৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪