সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

সিলেট সাগরদিঘীরপাড়ে শাওন খুনের ঘটনায় ঢাকা থেকে দুজন গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ১৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 সিলেট মহানগরের সাগরদীঘির পাড়ে ছুরিকাঘাতে শাওন আহমদ (২৫) নামের যুবক হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯। তাদের একটি টিম র‍‍্যাব-১ এর সহযোগিতায় শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার উত্তরখান থানার সামুলখার কমপ্লেক্স থেকে এ দুজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- সিলেট মহানগরের বাগবাড়ি এলাকার নুরুল আমিনের ছেলে সেলিম আহমদ ছালিম (২০) ও একই এলাকার মাসুক মিয়ার ছেলে রাব্বি (২১)। 

এর আগে কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে ১৮ অক্টোবর সন্ধ্যায় সাগরদিঘীরপাড় এলাকায় এক পক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সুবিদবাজার বনকলাপাড়ার সেলিম মিয়ার ছেলে শাওন আহমদ (২৫)। পরে রাত ১১টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই সময় পুলিশ জানায়, শাওন তার সহযোগীদের হামলায় আহত হয়ে মৃত্যুবরণ করেছেন। তবে সে সময় এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত কিংবা আটক করতে পারেনি পুলিশ।

পরে ২০ অক্টোবর নিহতের পরিবারের পক্ষ থেকে সিলেট কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়।র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- এই খুনের ঘটনার পর থেকে তারা খুনিদের ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করেন। পরিশেষে শুক্রবার দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে র‍‍্যাব-১ এর সহযোগিতায় র‍‍্যাব-৯ এর একটি টিম ঢাকার উত্তরখান থেকে ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেলিম ও রাব্বিকে গ্রেফতার করে। এ মামলার বাকি আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে র‍‍্যাব।  

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সাগরদিঘীরপাড়ে শাওন খুনের ঘটনায় ঢাকা থেকে দুজন গ্রেফতার

আপডেট সময় : ১০:১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪