সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের বিয়ানীবাজার পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার – ৩ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক সিলেটে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, কোনটিতে কবে ভোট ড. ইউনূসের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ সাবেক শিক্ষামন্ত্রী সিলেটের নাহিদ গ্রেফতার সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা সিলেট ওসমানীতে মৃত্যু হয়েছে আরও ৩ জনের, বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৫৭ সিলেটে গাড়িতে অগ্নিসংযোগ: প্রশাসনের ব্যর্থতা – ইমদাদ চৌধুরী

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল করায় পাঁচজন ৩ দিনের রিমান্ডে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ১৫৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

রাজধানীর গুলিস্তানে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের হয়ে বিক্ষোভ মিছিল করায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় পাঁচজনকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. সাকের হোসেন (৩৮), রিফাত শেখ (২২), আকরাম হোসেন বাদল (৪৫), নূরজাহান আক্তার স্মৃতি (৩৫) ও সাদিয়া আফরিন (২৩)।

এদিন তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক অমিত কুমার বিশ্বাস। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে ৩ দিনের রিমান্ড আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৯ অক্টোবর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল ৮টা ৪৫ মিনিটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩০-৪০ জন অজ্ঞাতনামা নেতাকর্মী মিছিল করে। এ সময় পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই পল্টন থানার পরিদর্শক কাজী নাসিরুল আমিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল করায় পাঁচজন ৩ দিনের রিমান্ডে

আপডেট সময় : ০২:২৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪