সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

সিলেটে পুলিশ নিয়োগ প্রথম বাছাইয়ে ১৭৩৬ প্রার্থীর মধ্যে উত্তীর্ণ ৯৯২ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ১২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

সিলেট জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার প্রথম দিনে উপস্থিত ছিলেন ১৭৩৬ জন প্রার্থী। এর মধ্যে নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিক যাচাই-বাছাই শেষে ৯৯২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় সিলেট জেলা পুলিশ লাইন্সে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।

সিলেট জেলা পুলিশ সূত্রে জানা যায়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)পদে চাকুরি নিতে অনলাইনে আবেদনের শেষ তারিখ ছিলো গত ১৫ অক্টোবর। এবার সিলেট জেলায় ২২৪৮ জন চাকুরি প্রার্থী আবেদন করেন। এর মধ্যে উপস্থিত ছিলেন ১৭৩৬ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯৯২ জন। ২৯, ৩০ ও ৩১ অক্টোবর ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও পিইটি টেস্ট মাঠ বাছাই কার্যক্রম চলবে। এ তিন ধাপের পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারা লিখিত পরীক্ষা ১৭ নভেম্বর সকাল ১০টায়  অংশ নেবেন। লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারা ২৪ নভেম্বর সকাল ১০টায় মনস্তাত্ত্বিক পরীক্ষা অংশ নিবেন।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) হিসেবে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ নিতে হবে।

প্রশিক্ষণকালীন বিনামূল্যে পোশাক, খাবার ও বাসস্থানসহ প্রতি মাসে প্রশিক্ষণভাতা দেওয়া হবে। নির্বাচিতরা সফল প্রশিক্ষণ শেষে শিক্ষানবিশ কনস্টেবল হিসেবে চাকরিতে যোগ দেবেন। বেতন পাবেন জাতীয় বেতন স্কেলের (২০১৫) ১৭তম গ্রেডে ৯,০০০-২১,৮০০ টাকা। ন্যূনতম দুই বছর শিক্ষানবিশ কনস্টেবল হিসেবে চাকরির পর কনস্টেবল হিসেবে স্থায়ী করা হবে। স্থায়ী একজন কনস্টেবল বিনামূল্যে ইউনিফর্ম, ঝুঁকিভাতা, বাসস্থান, খাওয়া ও চিকিৎসা ভাতা পাবেন। এছাড়া কম খরচে পারিবারিক রেশন সুবিধা, উচ্চতর পদোন্নতিসহ জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের সুযোগ তো আছেই। চাকরি শেষে যথারীতি পেনশন সুবিধাও পাবেন।

সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো.সম্রাট তালুকদার  বলেন, সিলেটে সুষ্ঠুভাবে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। এবার সিলেট জেলায় ২২৪৮ জন চাকুরি প্রার্থী আবেদন করেন। এর মধ্যে প্রথম দিন (মঙ্গলবার) উপস্থিত ছিল ১৭৩৬ জন। তাদের মধ্যে বাছাইয়ের প্রথম ধাপে উত্তীর্ণ হয়েছেন ৯৯২ জন। উত্তীর্ণরা আরও দু’দিন কাগজপত্র যাচাইসহ পিইটি টেস্ট কার্যক্রমে অংশগ্রহণ করবেন। যারা উত্তীর্ণ হবেন তারাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে পুলিশ নিয়োগ প্রথম বাছাইয়ে ১৭৩৬ প্রার্থীর মধ্যে উত্তীর্ণ ৯৯২ জন

আপডেট সময় : ১১:২৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪