সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

সিলেটে সড়ক উদ্ধারে যৌথবাহিনীর অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ১২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

ফুটপাত থেকে হকার উচ্ছেদের পর এবার ব্যবসায়ীদের দখল থেকে সড়ক উদ্ধারে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। সোমবার সিলেট নগরের ‘সিটি সুপার মার্কেট’র ব্যবসায়ীদের দখল থেকে লালদিঘী হকার্স মার্কেটের সড়ক উদ্ধার করা হয়েছে। এসময় সড়কের উপরে নির্মিত ব্যবসায়ীদের স্থাপনা ও মালপত্র উচ্ছেদ করা হয়।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মালিকানাধীন মার্কেটগুলোর মধ্যে একটি হচ্ছে ‘সিটি সুপার মার্কেট’। নগরভবনের পাশেই অবস্থিত মার্কেটটির ভেতর দিয়ে লালদিঘী হকার্স মার্কেটের সড়ক গিয়েছে। দীর্ঘদিন থেকে সিটি সুপার মার্কেটের ব্যবসায়ীরা সড়কটি উভয় পাশ দখল করে রেখেছিলেন। কেউ টিন দিয়ে ছাউনি দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান সম্প্রসারণ করেছেন। আবার কেউ ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে মালপত্র রেখে সড়ক দখল করেছেন।

সোমবার দুপুরে সিটি সুপার মার্কেটের ব্যবসায়ীদের দখল থেকে সড়ক উদ্ধারে অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ ও সিসিক। অভিযানকালে সড়কের উপর অবৈধভাবে নির্মিত ছাউনি, লোহা ও স্টিল দিয়ে নির্মিত ব্যবসা প্রতিষ্ঠানের বর্ধিত  অংশ ভেঙে ফেলা হয়। ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে সড়কের উপর রাখা জিনিসপত্রও জব্দ করা হয়।

দিনভর অভিযানে নেতৃত্ব দেন সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান ও সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের।

বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, যেখানেই জনদুর্ভোগ সৃষ্টি হবে, সেখানেই অভিযান চলবে। সড়ক ও ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করতে দেওয়া যাবে না। যারাই আইন লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, হকারদের নির্ধারিত স্থানে যেতে বার বার নির্দেশ দেওয়া হয়েছে।

কিন্তু তাদের অভিযোগ ছিল, তাদের জন্য বরাদ্দকৃত মাঠে যাওয়ার রাস্তায় প্রতিবন্ধকতা রয়েছে। তাই ক্রেতারা সেখানে যেতে চান না। তাই এ সমস্যা দূর করতে সিটি সুপার মার্কেটের ব্যবসায়ীদের দখলে থাকা সড়ক উদ্ধার করা হয়েছে। প্রসঙ্গত, গত রবিবার নগরের বিভিন্ন সড়কের পাশের ফুটপাত থেকে হকার উচ্ছেদ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে সড়ক উদ্ধারে যৌথবাহিনীর অভিযান

আপডেট সময় : ০৯:৫৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪